বিনোদন

‘পুষ্পা টু’ থেকে নিজেকে সরিয়ে নিলেন সামান্থা!

সামান্থা পুষ্পা টু সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সামান্থা পুষ্পা টু সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছেন, ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘ও আন্তাভা’ শিরোনামের আইটেম গানে মাত্র তিন মিনিট নেচেই পর্দা কাঁপিয়ে দিয়েছিলেন ভারতীয় দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। আর এরপর থেকেই বেশ আলোচনায় রয়েছেন দক্ষিণী এই সুন্দরী।

সকলেই অপেক্ষায় ছিলেন ‘পুষ্পা’র মত ‘পুষ্পা টু’তেও সামান্থাকে নতুন ভাবে দেখার জন্য। তবে তা আর সম্ভব হচ্ছে না। কেননা  ‘পুষ্পা টু’ ছবিতে আইটেম গানে নাচার প্রস্তাব ফিরিয়েছেন এই অভিনেত্রী। সূত্রের খবর, সরাসরি না করে দিয়েছেন তিনি।

মূলত ক্যারিয়ারের এই পর্যায়ে এসে কোন আইটেম গানে নাচতে রাজি নন অভিনেত্রী। তবে ‘ও আন্তাভা’ গানের জন্য যে ভালবাসা তিনি পেয়েছেন, তাতে আপ্লুত সামান্থা।

গেল বছরের শেষ থেকে শুরু হয়েছে ‘পুষ্পা ২’ ছবির শুটিং। আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছিল গেল বছরের সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবির অন্যতম একটি। বক্স অফিসে ৩৭৫ কোটির ব্যবসা করেছিল ছবিটি। সেই জনপ্রিয়তার কথা মাথা রেখেই ছবিটির সিক্যুয়েল তৈরির কথা ভেবেছিলেন নির্মাতারা।

আল্লু অর্জুন ছাড়াও ‘পুষ্পা টু’তে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। ছবিটি মুক্তি পাবে ২০২৪ সালে।

সূত্র: নিউজ ১৮

বিষয়:আল্লু অর্জুন সামান্থা সামান্থা রুথ প্রভূ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…