চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্টমার্টিনে আশ্রয় নেওয়া মিয়ানমারের ৩৩ নাগরিককে ফেরত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:৩৮ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
সেন্টমার্টিনের সৈকত ও সমুদ্রের দৃশ্য, শান্ত ও সুন্দর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগরের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পড়ে সেন্ট মার্টিন দ্বীপে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যসহ ৩৩ মিয়ানমার নাগরিককে পুশব্যাক পাঠিয়েছে বিজিবি।

আজ শুক্রবার (৫ জুলাই) বিকেলে সেন্ট মার্টিন দ্বীপ থেকে সাগরে শূন্য রেখায় গিয়ে তাদের স্বদেশে পুশব্যাক করে বিজিবি। এসময় কোস্ট গার্ডের টহল টিমও পুশব্যাককালে উপস্থিত ছিলো।

শুক্রবার ভোর রাতে রাখাইনের মংডু থেকে সিটওয়ে যাওয়ার পথে একটি ট্রলার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ইঞ্চিন বিকল হয়ে পড়লে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে আশ্রয় নেয়। ট্রলারটিতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ২ সদস্য ও ৩১ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ বিজিবির সংশ্লিষ্টরা।

Banglabid

সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আকতার কামাল জানিয়েছেন, সেন্টমার্টিনে আসা ট্রলারটিতে ৩১ রোহিঙ্গার মধ্যে পুরুষ ১০ জন, নারী ১০ জন ও শিশু ১১ জন। মিয়ানমারের বিজিপির ২ সদস্যের মধ্যে একজন ক্যাপ্টেন অন্যজন সার্জেন্ট। দুজনের অস্ত্রও রয়েছে। এসব রোহিঙ্গারা জানিয়েছেন, ট্রলারটি বৃহস্পতিবার বিকালে মংডু শহর থেকে যাত্রা দেয়। ট্রলারযোগে মিয়ানমারের জলসীমায় থাকা নৌ-বাহিনীর জাহাজে যাওয়ার কথা ছিল তাদের। আর মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে তারা সিটওয়ে শহরে যাবে। কিন্তু কিছু দূর আসার পর প্রচণ্ড ঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পড়ে ট্রলারটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ভাসতে ভাসতে সেন্টমাটিনের উত্তর-পশ্চিম সৈকতে চলে আসে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা তাদের উদ্ধার করে বিজিবি হেফাজতে দেয়।

তিনি জানান, শুক্রবার বিকেলে বিজিবি কর্মকর্তারা এসে কোস্ট গার্ডের সহায়তায় বিজিপির দুই সদস্যসহ ৩৩ মিয়ানমারের নাগরিককে সাগরের জলসীমা দিয়ে মিয়ানমারে পুশব্যাক করে।

এ বিষয়ে টেকনাফ ও সেন্টমার্টিন বিজিবির কর্মকর্তারা কোন মন্তব্য করেনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্যোগপূর্ণ আবহাওয়ামিয়ানমারের নাগরিককে পুশব্যাকসেন্ট মার্টিন দ্বীপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT