চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপস্থাপনায় স্বীকৃতি পেলেন পূর্ণিমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২২
বিনোদন
A A

নায়িকা হিসেবে আগেই সফল পূর্ণিমা। তার সমসাময়িক অন্যরা হারিয়ে গেলেও রূপ-সৌন্দর্যে অপরূপা এই নায়িকা এখনও নিজেকে দারুণভাবে ধরে রেখেছেন। পরীক্ষিত অভিনেত্রী হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা। অভিনয়ের পাশাপাশি গেল কয়েক বছরে উপস্থাপনা দিয়েও তুমুল-ভাবে আলোচিত হয়েছেন পূর্ণিমা।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আসর কিংবা টেলিভিশন অনুষ্ঠান সবখানেই তার উপস্থাপনা দারুণ জনপ্রিয়। এ কারণে এবার উপস্থাপনায় স্বীকৃতি দেয়া হলো হৃদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালোবাসা, বিয়ের প্রস্তাব, মনের সাথে যুদ্ধের মতো একাধিক সুপারহিট ছবির নায়িকা পূর্ণিমাকে।

শুক্রবার সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশন আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০২২ সালের ‘সেরা উপস্থাপক’ হিসেবে পূর্ণিমাকে সম্মাননা দেয়া হয়।

অভিনয়ের পাশাপাশি পূর্ণিমার ‘সেন্স অব হিউমার’ সমৃদ্ধ উপস্থাপনা ভীষণভাবে উপভোগ করেন দর্শক। উপস্থাপনায় সেরা স্বীকৃতি পেয়ে এই তারকা নিজেও আনন্দিত হয়েছেন।

শনিবার রাতে নিজের ফ্যান পেজে উপস্থাপক হিসেবে স্বীকৃতি প্রাপ্তির কিছু ছবি পোস্ট দিয়ে পূর্ণিমা লেখেন, অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার মাধ্যমেও সব শ্রেণীর দর্শকদের ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসা আমাকে বরাবরই সিক্ত করেছে, আরও ভালো কাজের অনুপ্রেরণা দিয়েছে।

‘সেরা উপস্থাপক’-এর স্বীকৃতি পেয়ে পূর্ণিমা আরও লেখেন, নতুন এই স্বীকৃতিতে আমি অত্যন্ত আনন্দিত। কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ। সেইসাথে আমার দর্শকদের কাছে কৃতজ্ঞতা, যাদের সাপোর্ট ও ভালোবাসা আমাকে সবসময় অভিভূত করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উপস্থাপকপূর্ণিমালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মে ২৩, ২০২৬

ভাঙা আঙুল নিয়ে আর্জেন্টিনার হয়ে কি খেলতে পারবেন মার্টিনেজ

মে ২৩, ২০২৬

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT