চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ সেকেন্ডে গোল, পূর্ণিমা বললেন ভারতকে হারিয়ে ভালো লাগছে

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের যুব অ্যাথলেটের ছবি, আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্টে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচে বাংলাদেশ জিতলেও রানার্সআপ হবে, এটা মাপাই ছিল। গ্রুপপর্বে অর্পিতা বিশ্বাসের দলের শেষ প্রতিপক্ষ ছিল শক্তিশালী ভারত। ম্যাচে সবার একটাই লক্ষ্য ছিল ভারতকে হারিয়ে জয়ে আসর শেষ করা।

ম্যাচ শুরুর ২৫ সেকেন্ডের মধ্যে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন উইঙ্গার পূর্ণিমা মারমা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভিডিও বার্তায় গোলের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘গোল করে আমার খুব ভালো লাগছে। আর ভারতকে হারাতে পেরে আরও ভালো লাগছে।’

নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে জয়সূচক গোল করা ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি বলেছেন, ‘ভারতের বিপক্ষে জিতে ভালো লাগছে। আমরা প্রথম থেকে খুব চেষ্টা করেছি ভারতের বিপক্ষে ম্যাচটা জিতব। ভালো ব্যবধানে জিতেছি, ম্যাচে বেশ ভালো লড়াই হয়েছে।’

Banglabid

ভারতের বিপক্ষে গোল করা আরেক ফরোয়ার্ড আলপি আক্তার বললেন, ‘এ আসরে আমাদের খুব একটা ভালো যায়নি। অনেক ম্যাচে আমাদের পারফরম্যান্স খারাপ হয়েছিল। তবে আজ আমাদের লক্ষ্য ছিল যে, ভারতের বিপক্ষে একটা ভালো লড়াই করে ম্যাচ জেতা। ইনশাআল্লাহ আমরা সেটা করতে পেরেছি।’

ভারতের বিপক্ষে ম্যাচে তিনবার এগিয়ে যায় বাংলাদেশ, তিনবারই সমতায় ফেরে আসরের চ্যাম্পিয়ন ভারত। তবে নির্ধারিত সময়ের পর যোগ করা পাঁচ মিনিটের পঞ্চম মিনিটে জয়সূচক গোল করেন প্রীতি। ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলপিপূর্ণিমাবাংলাদেশভারতলিটুলিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপসুরভী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে র‍্যাগিং: ববি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ২০

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব আমিরাতে বিগ টিকিটে ১ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি প্রবাসী

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT