চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞাসহ বড় শাস্তি পেলেন পান্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ১১, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার পান্টের বড় শাস্তির ছবি, মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্লো ওভার-রেটের কারণে বড় শাস্তি পেয়েছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক রিশভ পান্ট। আইপিএল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগ তুলে এক ম্যাচের নিষেধাজ্ঞাসহ বড় অঙ্কের অর্থ জরিমানা করা হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারকে। নিষেধাজ্ঞার কারণে রোববার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ মিস করবেন পান্ট।

চলতি আইপিএলে তিন ম্যাচে সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি দিল্লি। সে কারণে শাস্তি পেতে হয়েছে অধিনায়ক পান্টকে। একইসঙ্গে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে তাকে। ৭ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ে বল শেষ করতে পারেনি দিল্লি। তৃতীয়বার একই ভুলের কারণে একাদশে থাকা বাকি ক্রিকেটারদের ম্যাচ ফি’র ৫০ শতাংশ (জনপ্রতি ১২ লাখ রুপি) জরিমানা করা হয়েছে।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা দিতে হয়েছিল পান্টের। বিশাখাপত্তমে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচেও জরিমানা দিতে হয়েছিল তাকে। ওই ম্যাচের পর তাকে জানিয়ে দেয়া হয়েছিল একইভুল তৃতীয়বার করলে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হবে।

Banglabid

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে পান্টের শাস্তির কথা জানিয়েছে। সংস্থাটি বলছে, ‘আইপিএলের কোড অফ কন্ডাক্টের ধারা-৪ অনুযায়ী ম্যাচ রেফারির রায়কে চ্যালেঞ্জ করে আপিল দায়ের করে দিল্লি। আপিলটি পর্যালোচনা করার জন্য ন্যায়পালের কাছে পাঠায় বিসিসিআই। ন্যায়পাল ভার্চুয়াল শুনানি শেষে রেফারির সিদ্ধান্তকে চুড়ান্ত করেন। শুনানিতে পান্টের পাশাপাশি ডিল্লি ক্যাপিটালস পরিচালক সৌরভ গাঙ্গুলি, প্রধান কোচ রিকি পন্টিং এবং সিইও সুনিল গুপ্ত উপস্থিত ছিলেন।

আইপিএলে প্রতিটি দলকে ২০ ওভার শেষ করতে ৮৫ মিনিট (প্রতি ওভারে ৪.২৫ মিনিট) সময় দেয়া হয়। রাজস্থানের বিপক্ষে ম্যাচে ২০ ওভার শেষ করতে ১১৭ মিনিটের বেশি সময় নেয় দিল্লি। যা আচরণবিধির অধীনে ন্যূনতম ওভার রেটের প্রয়োজনীয়তা লঙ্ঘন করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলজরিমানাদিল্লিনিষেধাজ্ঞাপান্টবিসিসিআইরাজস্থানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT