চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু সমালোচক নয়, ‘পুনর্জন্ম’ সব শ্রেণির দর্শক পছন্দ করেছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২২
বিনোদন
A A

নির্মাতা ভিকি জাহেদের ক্যারিয়ারে মাইলফলক প্রোডাকশন ‘পুনর্জন্ম’। চ্যানেল আইয়ের উদ্যোগে নির্মিত এ নাটকের দুই কিস্তিই দর্শক লুফে নেয়। প্রত্যাশাও বাড়িয়েছে আকাশচুম্বী।

সাফল্যের ধারাবাহিকতায় ‘পুনর্জন্ম ৩’ আসছে। চ্যানেল আইয়ের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে ১ অক্টোবর নাটকটি প্রচার হবে।

দর্শকের পুরানো অভিযোগ, সিক্যুয়ালে নির্মিত যে কোনো নাটক বা সিনেমা আলোচিত হয় না। প্রথম কিস্তির জনপ্রিয়তা টপকাতে ব্যর্থ হয় পরের কিস্তিগুলো! কিন্তু ব্যতিক্রম দেখালেন ভিকি জাহেদ। ‘পুনর্জন্ম’ ও এর সিক্যুয়াল নির্মাণ করে আগেই প্রমাণ দিয়েছেন তরুণ নির্মাতা। দর্শকরাই নিশো-মেহজাবীনের ‘পুনর্জন্ম’ কিস্তিতে হিট তকমা দিয়েছেন। ডার্ক থ্রিলারধর্মী ‘পুনর্জন্ম’-এর নতুন কিস্তি দেখার অপেক্ষায় দর্শক।

নির্মাতা ভিকি ও চ্যানেল আই কর্তৃপক্ষ জানাচ্ছে, ‘পুনর্জন্ম’-৩ আসছে। যেখান থেকে গল্প শেষ সেখান থেকে নতুন গল্প ও থ্রিলার-সাসপেন্সে ভরপুর নাটকটি নির্মিত হচ্ছে যাচ্ছে। ভিকি জানিয়েছেন, আগের মতো যত্নশীল হয়েই তিনি ‘পুনর্জন্ম’-এর নতুন কিস্তি আনছেন।

চ্যানেল আই অনলাইনকে ভিকি বলেন, আমার বেশীরভাগ কাজ ক্রিটিকসরা বেশি পছন্দ করে। কিন্তু ‘পুনর্জন্ম’ শুধু সমালোচক নয়; সব শ্রেণির দর্শকরা পছন্দ করেছে। শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরে থেকে প্রচুর সাড়া পেয়েছি। অনেকেই বলেছেন, এই কনটেন্ট নেটফ্লিক্সের উপযোগী! এমনকি দেশের বাইরে থেকেও এত মানুষ দেখেছিলেন, পরে বাধ্য হয়েই ‘পুনর্জন্ম’ সাবটাইটেল দেয়া হয়। চ্যানেল সংশ্লিষ্টদের কাছে, দর্শকদের সাড়া ছিল অভূতপূর্ব!

‘পুনর্জন্ম ৩’ এ কী থাকছে? ভিকির উত্তর, সেটা চমক হিসেবে রাখতে চাই। চরিত্রগুলোতে ঠিক থাকছে। সেভাবে আছে শুধু গল্পে চমক আসবে। যে পরিমাণ দর্শক  আগ্রহ দেখাচ্ছে নতুন কাজে খুব যত্নশীল থাকতে হবে। বেশকিছু টুইস্ট রয়েছে।

Reneta

তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় কিস্তি দেখে দর্শক ধাক্কা খেয়েছিলেন। ‘পুনর্জন্ম ৩’ দেখেও দর্শক একাধিকবার ধাক্কা খেতে পারেন। ফেসবুকে জানানোর পর রেকর্ড পরিমাণে সাড়া পেয়েছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোচ্যানেল আইনাটকপুনর্জন্মপ্রতিষ্ঠাবার্ষিকীবিনোদনভিকি জাহেদমেহজাবীনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT