বিনোদন

বাগদান সারলেন পুলকিত-কৃতি?

পুলকিত ও কৃতি বাগদান সম্পন্ন, আনন্দিত ও উচ্ছ্বসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলকিত ও কৃতি পরিবারের সাথে বাগদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন বলিউডের তারকা জুটি পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা। তাদের প্রেমের বিষয়টি বি-টাউনে অনেকটা ওপেন সিক্রেট। তারই মাঝে গুঞ্জন চাউর হয়েছে, বাগদান সারলেন পুলকিত-কৃতি!

মূলত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ছবিকে কেন্দ্র করে পুলকিত-কৃতির বাগদানের খবর চাউর হয়েছে। এসব ছবিতে বন্ধুদের সঙ্গে দেখা যায় পুলকিত-কৃতিকে। নীল রঙের একটি আনারকলি পোশাক পরেছেন কৃতি। অন্যদিকে পুলকিতের পরনে সাদা রঙের কুর্তা। দুজনের বাঁ হাতের অনামিকায় শোভা পাচ্ছে আংটি।

এসব ছবি রিয়া লুথরা নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। আর ছবির ক্যাপশনে লেখেন, ‘আশীর্বাদ’। তবে কৃতি-পুলকিত কেউ-ই এ ছবি প্রকাশ করেননি। এমনকি তাদের বাগদান নিয়ে চর্চা শুরু হলেও এখনো কোনো বক্তব্য দেননি তারা।

২০১৪ সালে সালমান খানের রাখি বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেন পুলকিত সম্রাট। কিন্তু বছর ঘুরতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। ২০১৯ সাল থেকে কৃতির সঙ্গে প্রেম করছেন তিনি।

বেশ কটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন পুলকিত-কৃতি। এ তালিকায় রয়েছে ‘বীরে কি ওয়েডিং’, ‘পাগলপান্তি’, ‘তাইশ’।

বিষয়:কৃতি খারবান্দা পুলকিত সম্রাট বাগদান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…