চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুমরাহর চেয়ে ‘যোগ্য অধিনায়ক’ পূজারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ০১, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

কোভিড আক্রান্ত হয়ে এজবাস্টন টেস্টে ছিটকে গেছেন রোহিত শর্মা। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে আপদকালীন দায়িত্ব বর্তেছে সহ-অধিনায়ক জাসপ্রীত বুমরাহর কাঁধে। বিসিসিআইর এমন সিদ্ধান্তে খুশি নন ওয়াসিম জাফর। তার মতে, অধিনায়ক হিসেবে বুমরাহর অনভিজ্ঞতা এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ভোগাতে পারে ভারতকে।

ভারতকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে বুমরাহর চেয়ে চেতশ্বর পূজারাকেই বেশি যোগ্য বলছেন জাফর। সাবেক ব্যাটারের মতে, বুমরাহর অধিনায়কত্ব পাওয়া স্বাভাবিক বিষয়ই।

‘বুমরাহ আগে সহ-অধিনায়কত্ব করেছে। তার নেতৃত্ব পাওয়া অস্বাভাবিক নয়। কিন্তু ম্যাচের গুরুত্ব বুঝতে হবে, সিরিজের এই পর্যায়ে চেতেশ্বর পূজারার দিকেই তাকাতাম। প্রথম শ্রেণির ক্রিকেটে পূজারাকে নেতৃত্ব দিতে দেখেছি। যথেষ্ট ভালো একজন অধিনায়ক। সে ৯০টিরও বেশি টেস্ট খেলেছে। আমার মনে হয় তাকে সুযোগ দেয়া দরকার ছিল।’

আশাও হারাচ্ছেন না সাবেক ব্যাটার। অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার মতো বুমরাহও চমকে দিতে পারেন বলছেন। সবশেষ আয়ারল্যান্ড সিরিজে ভারতকে প্রথমবার নেতৃত্ব দিয়েছেন হার্দিক। দ্বিতীয় সারির দল নিয়েও আইরিশদের ২-০ ব্যবধানে হারিয়েছেন।

‘বুমরাহ এখনও অধিনায়কত্ব করেনি। অভিজ্ঞতা ছাড়া এমন টেস্টে নেতৃত্ব দেয়াটা কেমন হবে সেটা বলা যায় না। বুমরাহকে দেখে বুদ্ধিমান মনে হয় এবং তার দুর্দান্ত গেম সেন্স সবাইকে অবাক করে দিতে পারে। যেমনটা হার্দিক পান্ডিয়া করে দেখিয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাফরপূজারাবুমরাহরোহিত
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT