বাংলাদেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু, সরকারি অফিস খোলা শনিবার

শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু, সরকারি অফিস খোলা শনিবার

ছবি: সংগৃহীত

শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু হচ্ছে। ছুটির আগে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শেষ কর্ম দিবস।

এদিকে সরকারি কর্মচারীদের টানা পাঁচ দিনের ছুটি দিতে ১৭ অক্টোবর শনিবার অফিস আদালত খোলা থাকবে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো পৃথক নোটিশে জানায়, আগামী ১৮ অক্টোবর থেকে শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী (২১ অক্টোবর), প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা (২৫ অক্টোবর) উপলক্ষে স্কুলের শ্রেণি পাঠদান ২৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

২৬ অক্টোবর নির্ধারিত সময়সূচি অনুযায়ী পাঠদান সহ অন্যান্য কার্যক্রম চলবে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ জানায়, কলেজ শাখার শ্রেণি পাঠদান ২৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে ১ নভেম্বর থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠদান চলবে।

গত ৫ অক্টোবর মন্ত্রিসভা বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিন ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ফলে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা পাঁচ দিনের ছুটি থাকবে।

তবে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে বলে সিদ্ধান্ত জানিয়েছে মন্ত্রিসভা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। এরপর ২২ অক্টোবর অফিস খোলা ছিল। পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা সাপ্তাহিক ছুটি।

২২ অক্টোবর ছুটি অনুমোদন হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।

বিষয়:কর্ম দিবস ছুটি দুর্গাপূজা সরকারি কর্মচারী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…