চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুঞ্জন রটালে কঠোর ব্যবস্থা নিবেন নায়িকা পূজা চেরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২২
বিনোদন
A A

শাকিব-বুবলীর ব্যক্তিগত জীবন ঘিরে যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এতে উঠে আসছে পূজা চেরীর নাম। কেউ কেউ মনে করছেন শাকিব-পূজার প্রেমের সম্পর্ক রয়েছে। আবার কারো অবস্থান যেনো এক কাঠি সরস! বলছেন, শাকিব-পূজা গোপনে বিয়েও করেছেন!

বিষয়টি নিয়ে ভীষণ বিরক্ত প্রকাশ করেন পূজা চেরী। মঙ্গলবার বিকেলে ‘নূরজাহান’ ছবির এই নায়িকা স্পষ্ট জানিয়েছেন, তার নামে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছে একটি পক্ষ। এ বিষয়ে তিনি আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও বললেন।

শাকিবের নাম উল্লেখ না করলেও বিকেলে একটি পোস্টের মাধ্যমে পূজা পরিস্কার করে জানিয়েছেন, যে বিষয়ে গুঞ্জন ছড়ানো হচ্ছে এসবের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। যেহেতু তিনি একজন শিল্পী, তাই যতটুকু আছে পুরোটাই প্রফেশনাল সম্পর্ক।

Banglabid

পূজা চেরী তার দেয়া পোস্টে লিখেছেন, কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেইজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক।

পূজা চেরী চান না তাকে যারা ভালোবাসেন তাদের মনে কোনো নেতিবাচক ধারণা তৈরি হোক। তিনি বলেন, ‘আমাকে যারা ভালোবাসেন তাদের মনে কোনো নেতিবাচক ধারণার তৈরি হোক, এটা কোনোভাবেই কাম্য নয়। ব্যক্তিগতভাবেও এই বিষয়টি আমি ভীষণ বিরক্ত। আমার মনে হয়েছে, এসব বন্ধ হওয়া দরকার।’

‘যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন! কোনো রকম সত্যমিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি – দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।’-বলছিলেন পূজা।

Reneta

পূজা তার ফেসবুক পোস্টে জানান, ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন সু-অভিনেত্রী হওয়ার। সেই স্বপ্ন পূরণে তিনি একটু একটু এগিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, অল্পদিনের ক্যারিয়ারে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে এতে করে জীবনের শেষদিন পর্যন্ত এই কাজটাই করে চেয়েছি। চলার পথে ভালোর পাশাপাশি কিছু খারাপ মানুষ আমাকে বাঁধা দেয়ার চেষ্টা করছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার চলার পথ আটকানোর চেষ্টা করছে। কিন্তু এসবে পাত্তা না দিয়ে আমি সবসময় কাজে মনোযোগী হয়েছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ডিভোর্সপূজা চেরীবুবলীলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT