চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপদ পথচারী পারাপারে ট্রাফিক সিগন্যাল মেনে চলতে গণবিজ্ঞপ্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ অপরাহ্ণ ১৫, মে ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
ট্রাফিক সিগন্যালের সবুজ লাইট চালু, যানবাহন চলাচল শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপদ পথচারী পারাপারে ট্রাফিক সিগন্যাল মেনে চলা সংক্রান্তে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও ডিজিটালাইজেশন পূর্বক নগরবাসীর জীবনমান নিরাপদ ও উন্নত করার নিমিত্তে ডিএমপির ট্রাফিক বিভাগ নানামুখী উদ্যোগ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে মহানগরীর ৩টি পয়েন্টে (ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনের সড়কে, পুরাতন রমনা থানা সংলগ্ন শহিদ ক্যাপ্টেন মনসুর আলী সড়কে, বাড্ডায় ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে) নিরাপদ পথচারী পারাপারের জন্য ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে।

Banglabid

উল্লিখিত পয়েন্টসমূহ ছাড়াও ঢাকা মহানগরীর বিভিন্ন জেব্রা ক্রসিংয়ে পর্যায়ক্রমে পথচারী পারাপারের সিগন্যাল লাইট স্থাপন করা হবে। উক্ত জেব্রা ক্রসিং সমূহে পথচারীগণ পুশ বাটন চাপলে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময় পরে পথচারী পারাপারের জন্য সবুজ বাতির সংকেত এবং একই সময়ে উভয় দিক হতে আগত যানবাহনের জন্য লাল বাতির সংকেত প্রদর্শিত হয়।

এ সময়ে যানবাহনসমূহকে জেব্রা ক্রসিংয়ের পূর্বে নির্ধারিত স্থানে থেমে নিরাপদে পথচারী পারাপারের জন্য থামতে হবে। লাল বাতি জ্বলা অবস্থায় যানবাহনকে অবশ্যই থামাতে হবে এবং পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারে সুযোগ প্রদান করতে হবে। লাল বাতি জ্বালানো অবস্থায় না থেমে অর্থাৎ ট্রাফিক সিগন্যাল অমান্য করে যানবাহন চালালে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে পথচারীগণকেও পুশ বাটনে চাপ দিয়ে সবুজ সংকেতের জন্য অপেক্ষা করতে হবে এবং সবুজ বাতি জ্বললে নিরাপদে রাস্তা পারাপার হতে হবে। এ ক্ষেত্রেও লাল বাতি জ্বালানো অবস্থায় পথচারীগণ না থেমে রাস্তা পারাপার হলে অর্থাৎ লাল বাতির সিগন্যাল অমান্য করলে পথচারীগণের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জেব্রা ক্রসিং সমূহে পথচারীগণের নিরাপদে রাস্তা পারাপারের জন্য লাল বাতি জ্বলা অবস্থায় যানবাহন চালকদের থেমে এবং সবুজ বাতিতে নির্বিঘ্নে যান চলাচলের জন্য পথচারীদের লাল বাতি জ্বলা অবস্থায় থেমে সহযোহিতার জন্য ঢাকা মহানগর পুলিশ অনুরোধ করছে।

Reneta

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ সকলের সহযোগিতা কামনা করছে ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণবিজ্ঞপ্তিট্রাফিক সিগন্যালডিএমপিনিরাপদ পথচারী পারাপার
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

আগস্ট ১০, ২০২৬

লিভারপুলের মালিকানা কেনার এতটা কাছাকাছি জেফ বেজোস?

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT