আন্তর্জাতিক

পাকিস্তানে ইমরান খানের দলের নেতাকে গুলি করে হত্যা

পাকিস্তানে ইমরান খানের দলের নেতার ছবি, গুলির ঘটনায় আহত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে ইমরান খানের দলের নেতাকে গুলি করে হত্যা চেষ্টা, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চৌধুরী মুহাম্মদ আদনান নামে এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি শহরের সিভিল লাইন এলাকায় তাকে হত্যা করা হয়। চৌধুরী মুহাম্মদ আদনান পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি এবারের নির্বাচনে জাতীয় পরিষদের রাওয়ালপিন্ডির এনএ–৫৭ আসন এবং পাঞ্জাব প্রাদেশিক পরিষদের পিপি–১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতা থেকে এই হত্যাকাণ্ড হয়েছে। এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

পাঞ্জাব অ্যাসেম্বলির ওয়েবসাইটে জানানো হয়েছে, চৌধুরী মুহাম্মদ আদনান ১৯৭৬ সালে ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি চৌধুরী মুহাম্মদ জানের ছেলে। আদনান পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করেন। ২০১৮ সালে এমপিএ নির্বাচিত হয়ে সমাজকল্যাণের জন্য সংসদীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত রাজস্ব বিষয়ক সংসদীয় সচিব হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন।

বিষয়:গুলি করে হত্যা তেহরিক-ই-ইনসাফ নেতা পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…