চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোট নিয়ে ফেরা ইমনের সবশেষ যা জানাল বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শুরুটা দারুণ করেছিলেন বাংলাদেশের তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। কাঁধের চোটে টুর্নামেন্টের বাকি অংশ না খেলে ফিরেছেন তিনি। তার চোট পর্যবেক্ষণ করেছেন বিসিবির ফিজিওরা, এরপর আশার কথাই শুনিয়েছেন।

রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে ইমনের সবশেষ অবস্থা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান। বলেছেন, ‘ইমনের চোট পর্যবেক্ষণ করে মনে হচ্ছে সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে।’

‘ইতিমধ্যে বিসিবির মেডিকেল ও কোচিং স্টাফের তত্ত্বাবধানে ইমন একটি পরিকল্পিত পুনর্বাসন কার্যক্রম শুরু করেছেন। এই সময়ে তাকে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখে পুনর্বাসন ও কার্যকরী স্কিল ট্রেনিং চালানো হবে। চলতি মাসের শেষদিকে অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের আগে আশা করি পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন।’

Banglabid

গত ৩ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে কাঁধে চোট পেয়েছিলেন ইমন। এবারের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন তিনি। প্রথম দুই ম্যাচে ১২ ও ১৪ রানে আউট হলেও তৃতীয় ম্যাচে পাঁচ ছক্কায় ১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটার। চোট পাওয়ায় আগেভাগেই ফিরতে হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেই ২৩ বর্ষী বাঁহাতি ব্যাটার। কিউইদের বিপক্ষে ২৭ ও ২৯ এপ্রিল গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি, আর ২মে হবে শেষ ম্যাচটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমনপাকিস্তানপিএসএলবাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬

‘পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আগামীর চ্যালেঞ্জ’

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT