ক্রিকেট

পিএসএলে খেলতে পাকিস্তানে উড়াল দিলেন লিটন-রিশাদ

বাংলাদেশি ক্রিকেটার লিটন ও রিশাদ পিএসএলে খেলতে পাকিস্তানে উড়াল দিলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটন ও রিশাদ পিএসএলে অংশগ্রহণের জন্য পাকিস্তানে উড়াল দিয়েছেন, ছবি দুজনের বিমানের অভ্যন্তরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পুরো আসরে খেলার অনুমতি পেয়েছেন লিটন দাস ও রিশাদ হোসেন। খেলতে দেশ ছেড়েছেন তারা। প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে দল পাওয়া   নাহিদ রানা এখনই যাচ্ছেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে নিশ্চিত করেছেন লিটন ও রিশাদ। পিএসএল শুরুর দিন চারেক পরই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। সফরকারীদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে নাহিদ রওনা হতে পারেন পিএসএলে খেলতে।

১১ এপ্রিল বসবে পিএসএলের দশম আসর। প্রথমদিনে মাঠে নামবে রিশাদের দল লাহোর কালান্দার্স। প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমিতে এবং লিটন দাসের দল করাচি কিংস।

বিষয়:নাহিদ পিএসএল পিসিবি বাংলাদেশ ক্রিকেট বিসিবি রিশাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…