ক্রিকেট

৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ

৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সরাসরি চুক্তিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সে খেলবেন মোস্তাফিজুর রহমান। নিলামের আগেই বাংলাদেশের তারকা পেসারকে নেয়ার কথা নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে মোস্তাফিজের সাথে চুক্তি করেছে দলটি। যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৮১ লাখের সমান।

এরআগে ২০১৬ এবং ২০১৮ সালে লাহোরের হয়ে খেলেছেন মোস্তাফিজ। তবে গতআসরে খেলা আরেক বাংলাদেশি রিশাদ হোসেনকে এবার ছেড়ে দিয়েছে দলটি।

আসন্ন আসরে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে চারজন করে ক্রিকেটার রিটেইন করার সুযোগ দিয়েছে পিসিবি। নিলামের আগে লাহোর শাহিন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ নাঈমকে রিটেইন করেছে। রিশাদের পাশাপাশি ফখর জামান, হারিস রউফ, জামান খান ও সালমান মির্জার মতো ক্রিকেটারদেরও ছেড়ে দিয়েছে দলটি।

৮ দলের অংশগ্রহণে আগামী ২৬ মার্চ থেকে ৩মে পর্যন্ত গড়াবে পিএসএল। এবারই প্রথম সরাসরি নিলাম থেকে দল গোছাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১১ ফেব্রুয়ারি।

এরআগে, ৯ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, টাকার পরিমাণে যা ছিল প্রায় সাড়ে ১২ কোটি। কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতাদের তোপের মুখে ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে মোস্তাফিজকে বাদ দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি। সেই নিরাপত্তা ইস্যুর জেরেই বাংলাদেশ ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না।

বিষয়:পাকিস্তান পিএসএল পিসিবি মোস্তাফিজ লাহোর কালান্দার্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…