ফুটবল

এমবাপের বকেয়া বেতন দিতে নারাজ পিএসজি

এমবাপের বকেয়া বেতন দিতে নারাজ পিএসজি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের ফুটবল তারকা এমবাপে ম্যাচের মধ্যে ব্যর্থতা অনুভব করছেন, পিএসজি ক্লাবের সঙ্গে তার বেতন সংক্রান্ত সমস্যা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পিএসজিতে চুক্তির মেয়াদ শেষ করে ফ্রি এজেন্ট হয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কাইলিয়ান এমবাপে। বিষয়টি ভালোভাবে নেয়নি ফরাসি ক্লাবটি। চায়নি এমবাপে পিএসজি থেকে চলে যাক, ছাড়লেও যেন অর্থের বিনিময়ে হয়। এমবাপের উপর ক্ষেপে আছে ক্লাবটির কর্তৃপক্ষ, এখনও শোধ করেনি তার পাওনা বেতন। ফ্রেঞ্চ লিগের আইনি কমিশন সেই অর্থ দেয়ার নির্দেশ দিলেও অস্বীকৃতি জানিয়েছে পিএসজি।

পিএসজিতে বেতন বাবদ এখনও ৫৫ মিলিয়ন ইউরো পাওনা এমবাপের। বাংলাদেশি মুদ্রায় ৭২৫ কোটি টাকা। সেই অর্থ চেয়েছেন এমবাপে। কিন্তু দিতে রাজি নয় পিএসজি। তাদের দাবি, খেলোয়াড়ের সঙ্গে সব হিসাব চুকিয়ে ফেলেছে তারা।

পিএসজি বলছে, ‘এ বিষয়ে পূর্ণ সিদ্ধান্ত প্রদানে কমিশনের আইনি সুযোগ সীমিত। এই মামলা অবশ্যই অন্যকোনো আদালতে ওঠাতে হবে। সামনের মাস ও বছরগুলোতে পিএসজিতে সববিষয় তুলে ধরবে।’

পিএসজির সঙ্গে সবশেষ ২০২২ সালে চুক্তি করেন এমবাপে। যেখানে একবছরের মেয়াদ বাড়ানোর শর্ত ছিল। ২০২৩ সালের জুলাইয়ে নতুন কোনো চুক্তি না করার কথা জানান তিনি। তখন থেকেই ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা শুরু হয়। নতুন চুক্তি না করায় ট্রান্সফার ফি বাবদ কোনো অর্থ ছাড়াই এমবাপেকে ছেড়ে দিতে বাধ্য হয় পিএসজি।

বিষয়:কিলিয়ান এমবাপে পিএসজি রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…