চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছরে ২ পরাজয়ে হতাশ পিএসজি অধিনায়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

‘নতুন বছরে দুটি পরাজয়। খেলায় আমাদের আরও আক্রমণাত্মক এবং দৃঢ় হতে হবে। আমরা যদি আবার পথ খুঁজে পাই তবে সব ঠিকঠাক হবে। দ্রুত উপায় খুঁজে বের করতে হবে। অনেক পয়েন্ট আমরা নষ্ট করেছি। টেবিলে আমাদের পেছনে থাকা লেন্স এবং মার্সেই মোটেও ধীরে আগাবে না।’

স্টেড রেনিসের বিপক্ষে ১-০ গোলে হারের পর হতাশা জড়ানো কণ্ঠে কথাগুলো বলেন পিএসজির অধিনায়ক মার্কুইনহোস।

এ হারের পরও ফ্রেঞ্চ লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পিএসজি। তবে লেন্স ও মার্সেই তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ১৯ ম্যাচে পিএসজির পয়েন্ট ৪৭। দুই ও তিন নম্বরে থাকা লেন্স ও মার্সেইয়ের পয়েন্ট যথাক্রমে ৪৪ এবং ৪২।

গোলশূন্য প্রথমার্ধের পর ৬১ মিনিটের সময় আদ্রিয়ান ট্রুফার্টের বাড়ানো বল আদায় করে বাঁ পায়ের কিকে স্টেড রেনিসকে এগিয়ে দেন মালি জাতীয় দলে খেলা রাইট ব্যাক হামারি ট্রাওরে।

মিনিট চারেক পর সমতায় ফেরার সুবর্ণ সুযোগ ফ্রেঞ্চ জায়ান্টদের সামনে এসেছিল। লিওনেল মেসির বাড়ানো বল আদায় করে ডি বক্সে ঢোকেন কাইলিয়ান এমবাপে। প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও অবিশ্বাস্যভাবে অনেক উঁচুতে শট মেরে দলকে তিনি হতাশায় ডোবান।

ম্যাচের বাকি সময়ে গোলের সুযোগ তৈরি করতে না পারায় হার নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পিএসজিমার্কুইনহোসমেসি-এমবাপেলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নান্দনিক পোস্টারে চমক, ঈদে আসছে ‘বনলতা সেন’

মে ১৮, ২০২৬

শান-সৌদদের সঙ্গে তর্কের যে ব্যাখ্যা দিলেন তাইজুল

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এজলাসে দুই আইনজীবীর হাতাহাতি

মে ১৮, ২০২৬

প্রিয় লিচু তলায় চিরনিন্দ্রায় সমাহিত কারিনা কায়সার

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT