চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেম্বেলে জাদুতে ফাইনালে পিএসজি, এনরিকের ‘সত্যিকারের পরীক্ষা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ফ্রেঞ্চ কাপে সেমিফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইনকে ভয় ধরিয়ে দিয়েছিল দ্বিতীয় স্তরের দল ডাঙ্কুরকে। প্রথম আধা ঘণ্টায় পিএসজি দুই গোলে পিছিয়ে পড়েও উসমানে ডেম্বেলের দুই গোলে ঘুরে দাঁড়ায়। টানা দ্বিতীয়বার ফরাসি কাপের ফাইনালে উঠল লুইস এনরিকের দল।

আসরের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালের লড়াইয়ে সাত মিনিটের সময় ভিনসেন্ট স্যাসো ও ২৭ মিনিটে ইয়াহিয়া সাঈদ আল সাঈদের গোলে পিছিয়ে পড়ে তারা। ৪৫ ও ৯৩ মিনিটে দুই গোল করেন ডেম্বেলে। মাঝে বাকি দুটি গোল আসে অধিনায়ক মার্কিনহোস ও ডিজায়ার ডুয়ের থেকে।

ম্যাচের পর পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, ‘অদ্ভূত একটি ম্যাচ হল। তারা দুবার মিডফিল্ড অতিক্রম করে দুটি গোল দিয়েছিল। বিষয়টি মোটেও আমাদের কাছে ভালো লাগেনি, তবে আমরা মেনে নিয়েছিলাম। তারা বেশ ভালোভাবে রক্ষণ সামলেছিল এবং সেটির কৃতিত্ব তাদের দিতে হবে।’

‘আমার মনে হয়েছে ম্যাচটি ছিল আমাদের জন্য সত্যিকারের পরীক্ষা। আমরা আত্মবিশ্বাসী দল, বর্তমানে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। দুই গোলে পিছিয়ে পড়াকে আমরা বিশ্বাস করতে পারিনি। আমাদের যে দল, তাতে যেকোনো কিছু হজম করতে পারব। এই তরুণ দলের মাধ্যমে সবকিছু ঠিকঠাক করার ক্ষমতা আছে।’

প্রতিযোগিতাটিতে সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন পিএসজির সামনে রেকর্ডটা আরও সমৃদ্ধ করার হাতছানি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এনরিকেডাঙ্কুরকেডেম্বেলেপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

করোনার সময়ের পিপিই সুরক্ষা দিচ্ছে বৃষ্টি থেকেও

মে ১৮, ২০২৬

অ্যাটকোর ‘অনাপত্তিপত্র’ বিষয়ে নির্দেশনা প্রত্যাহারের দাবি ডিআরইউ’র

মে ১৮, ২০২৬

মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে বাবা-মা ও সন্তানের মরদেহ উদ্ধার

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

আসিফ আকবরের কন্ঠে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’

মে ১৮, ২০২৬

ঈদ উপলক্ষে ১৩ দিন দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT