চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার শীর্ষে ওঠার রাতে অপরাজিত পিএসজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল দল গোলের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহ্য, শক্তিমত্তা বা সামর্থ্যের বিচারে বার্সেলোনার ধারেকাছে নেই কাদিস। কিন্তু কাল জাভি হার্নান্দেজের দলকে শুরুর অর্ধে ভুগিয়েছে তারা। ২০২০ সালের পর পঞ্চমবারের দেখায় জয় তুলতে পেরেছে কাতালানের ক্লাবটি, উঠেছে টেবিলের শীর্ষেও। একই রাতে, লিগ ওয়ানে নেইমারের গোলের পর গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমায় ব্রেস্তের থেকে রক্ষা পেয়েছে পিএসজি।

লা লিগায় ম্যাচ কাদিসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে মনে হয়েছে আরেকবার বুঝি অসহায় আত্মসমর্পণ করতে যাচ্ছে বার্সা। কিন্তু দ্বিতীয়ার্ধে নিজেদের রূপে ফিরে আসে ডি ইয়ং-ডেম্বেলেরা। ৫৫ মিনিটে ডি ইয়ংয়ের দলকে এগিয়ে নিলে ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লেভান্ডোভস্কি। শেষ সময়ের গোল করে স্কোরলাইন ৪-০ করেন আনসু ফাতি ও উসমান ডেম্বেলে।

লিগ ওয়ানের ম্যাচটিতেও দাপট দেখায় টেবিলের শীর্ষে ওঠা পিএসজি। তবে এদিন মিয়ম্রাণ ছিল দলের অন্যতম স্ট্রাইকার কাইলিয়ান এমবাপে। ফ্রেঞ্চ তারকার বাজে দিনেও ব্রেস্তের বিপক্ষে চ্যাম্পিয়ন দলের মতোই খেলেছে প্যারিসের ক্লাবটি। এরপরও ছিল পয়েন্ট হারানোর শঙ্কা। হেরে যেতেও বসেছিল মেসি-এমবাপেরা। পেনাল্টি শট রুখে দিয়ে সেখানে ত্রাতা হন ডোন্নারুমা।

Banglabid

নিজেদের মাঠে লিগ ওয়ানের ম্যাচটি শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে নেয় পিএসজি। ৭ ম্যাচে ৬ জয় আর এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ ধরে রাখল ক্রিস্তোফ গালতিয়েরের দল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকা মার্শেই আছে টেবিলের দুই নম্বরে।

লা লিগায় দুর্দান্ত শুরু করা বার্সাও নিশ্চিত করেছে শীর্ষস্থান। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট তাদের। তাদের সব সময়ের প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলে ১ পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে আছে। আজ মাল্লোরকার বিপক্ষে শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ হাতে থাকছে লস ব্লাঙ্কোস দলের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডি ইয়ংপিএসজিবার্সারিয়াল মাদ্রিদলা লিগালিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

পরবর্তী

ইউএস ওপেনের নতুন রানি সুয়েটেক

পরবর্তী
সোয়েটেক ইউএস ওপেনের নতুন রানি, ট্রফি হাতে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএস ওপেনের নতুন রানি সুয়েটেক

সার্কাসে শিশু শিল্পীদের হাসি ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সার্কাসকন্যা বিউটির লড়াই ও টিকে থাকার গল্প

সর্বশেষ

ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬

ফিফার ১৫ ম্যাচ নিষেধাজ্ঞা পেলেন আল আমিন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সারাদেশে সারের ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ফিরল ইউরোপে যাওয়ার চেষ্টায় আটক ১৭৪ বাংলাদেশি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্বিশার মৃত্যুর আগে শেষ ৯০ মিনিটে কী ঘটেছিল, চার্জশিটে প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT