চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার পদত্যাগ করলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৬ হলের প্রভোস্ট

সাদিয়া আফরিন অমিন্তাসাদিয়া আফরিন অমিন্তা
১১:২২ অপরাহ্ন ২৫, আগস্ট ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পর এবার পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ৬ টি আবাসিক হলের প্রভোস্ট। তারা প্রত্যেকেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

রোববার ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার বলেন, রোববার দুপুরে ৬ হল প্রভোস্টের পদত্যাগপত্র পেয়েছি। তাদের প্রত্যেকেই ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

পদত্যাগকারী প্রভোস্টরা হলেন, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শফিকুল ইসলাম, শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুর্শিদ আলম, শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল, খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শিপন মিয়া।

খালেদা জিয়া হলে প্রভোস্ট ইয়াসমিন আরা সাথী বলেন, প্রভোস্ট কাউন্সিলের সর্বশেষ মিটিংয়ে আমরা একত্রে পদত্যাগ পত্র জমা দিয়েছিলাম। রোববার প্রভোস্ট কাউন্সিলের সভাপতি আসাদুজ্জামান স্যার সেগুলো সাবমিট করেছেন।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, প্রভোস্ট কাউন্সিল আসলে প্রশাসনিক কোন বডি না। আমি আমার পদত্যাগপত্র জমা দিয়েছি এটা সত্য। লালন হল আর জিয়া হলের প্রভোস্ট ছাড়া অন্যদের সবার পদত্যাগ করার কথা শুনেছি। এখন প্রত্যেকেই তার নিজ নিজ জায়গা থেকে পদত্যাগপত্র দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামী বিশ্ববিদ্যালয়প্রভোস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যান্ডেলসনের নিয়োগ ইস্যুতে তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬

হৃদয়কে সঙ্গ দিতে না পারার আক্ষেপ সাইফের

এপ্রিল ১৮, ২০২৬

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু

এপ্রিল ১৮, ২০২৬

কিউইদের সঙ্গে এমন হারের কারণ জানালেন সাইফ

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালিতে প্রচলিত শুল্ক নয়, নতুন নীতির ইঙ্গিত ইরানের

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT