চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে নতুন খবর দিলেন প্রভা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২৫
বিনোদন
A A

একসময় ছোটপর্দায় দাপিয়ে কাজ করেছেন সাদিয়া জাহান প্রভা। কাজ দিয়ে তিনি যেমন আলোচিত হয়েছেন, তেমনি তার ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচিত হতে হয়েছে। নতুন খবর হচ্ছে, প্রভা এবার সিনেমায় আসছেন।

এই অভিনেত্রীর জোড়া সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে। সিনেমা দুটির নাম ‘দুই পয়সার মানুষ’ ও ‘দেনা পাওনা’। প্রথমটিতে প্রভার সঙ্গে রয়েছেন এবিএম সুমন, অন্যটিতে ইমন। জানা যায়, এই দুটি সিনেমাই সরকারি অনুদানপ্রাপ্ত।

প্রভা জানান, ‘দুই পয়সার মানুষ’ সিনেমায় একজন আইনের ছাত্রী হিসেবে দেখা যাবে প্রভাকে। অন্যদিকে, ‘দেনা পাওনা’য় অভিনেত্রীকে দেখা যাবে ‘নিরুপমা’ চরিত্রে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নির্ভর এ সিনেমায় এক নারীর সংগ্রামী জীবন তুলে ধরবেন তিনি।

দুই দশকের ক্যারিয়ারে এর সিনেমাতে অভিনয় করেননি প্রভা। অফার পেলেও এড়িয়ে গেছেন। এমন কি ‘মনপুরা’ সিনেমায় জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েও কাজ করেননি তিনি।

প্রভা বলেন, অনেকবার সিনেমায় কাজের অফার পেয়েছি, কোনো সিনেমার ক্ষেত্রে স্ক্রিপ্ট পড়েছি আবার কোনোটায় রিহার্সেলও করেছি কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটায় আর কাজ করা হয়নি। তাই এবার একটু সময় নিয়ে শুটিং করার পর সবাইকে জানালাম, হ্যাঁ সিনেমায় অভিনয় করছি।

তিনি বলেন, আমার যখন সিনেমায় কাজের অফার আসতে শুরু করে তখন আমার পড়াশুনা ছিল, বাসায় কেউ চায়নি আমি সিনেমা করি। পরিবারের একটা ভয় কাজ করতো যে সিনেমায় কাজ করলে পড়াশুনাটা শেষ হয়তো আমার হবে না। সে কারণেই এতোদিন সিনেমায় কাজ করাটা হয়নি।

Reneta

যোগ করে তিনি বলেন, যখন আমার জীবনের সিদ্ধান্ত আমি নিতে শুরু করি, তখন কাজের অফার পাচ্ছিলাম কিন্তু আমি সিনেমার ভালো গল্প পাচ্ছিলাম না। আমি কেন্দ্রীক গল্প না পাওয়ার কারণেও সিনেমায় এতোদিন কাজ করাটা হয়নি।

প্রভার কথা, এই সময় এসে আমার মনে হয়েছে, আমি একজন অভিনয়শিল্পী। আমার অন্তত একটা সিনেমায় কাজ করা উচিত। ক্যারিয়ারে একটা সিনেমাও থাকবে না, এটা কেমন হয়! সেই সময় কাজের অফারটা পাই। তখন আমার মনে হয়েছে, এখন না করলে হয়তো আর কোনোদিন সিনেমায় অভিনয়টা করাই হবে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড বিনোদনসাদিয়া জাহান প্রভা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT