চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদানির প্রকল্প নিয়ে কেনিয়ায় বিক্ষোভ, বাংলাদেশ প্রসঙ্গ টানলেন কংগ্রেস নেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
দুইজন পুরুষ রাজনীতিবিদের ছবি, একজন হাসছেন, অন্যজন শান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি বিমানবন্দরের দায়িত্বভার গ্রহণের জোর চেষ্টা চালাচ্ছে ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি। তবে কেনিয়ার শ্রমিক ইউনিয়ন আদানির এই পরিকল্পনার বিরোধিতা করে বিক্ষোভ করে আসছে গত মাস থেকে। ক্রমেই এই আন্দোলন জোরদার হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনলেন ভারতের কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, ভারতের বিরোধী দল কংগ্রেসের আশঙ্কা, কেনিয়ায় এই আদানিবিরোধী বিক্ষোভ ক্রমে ভারতবিরোধিতায় রূপ নিতে পারে। বিষয়টি নিয়ে একটি বিবৃতিতে কংগ্রেস নেতা জয়রাম রমেশ উদাহারণ হিসেবে বাংলাদেশ ও শ্রীলংকার সাথে ভারতের সম্পর্কের প্রসঙ্গ টেনে আনেন।

তিনি বলেন, এটি ভারতের জন্য একটি গুরুতর উদ্বেগের বিষয়। কারণ আদানির সঙ্গে অ-জৈবিক প্রধানমন্ত্রীর (নরেন্দ্র মোদির) বন্ধুত্ব এখন বিশ্বব্যাপী সুপরিচিত। তাই এই প্রতিবাদ সহজেই ভারত এবং ভারত সরকারের বিরুদ্ধে ক্ষোভে রূপান্তরিত হতে পারে। শ্রীলংকা ও বাংলাদেশে আদানি প্রকল্পগুলো নিয়ে একই ধরনের বিতর্ক আমাদের জাতীয় স্বার্থকে ক্ষুন্ন করেছে এবং ভারতের জন্য নেতিবাচক ফলাফল বয়ে এনেছে।

Banglabid

তিনি আরও বলেন, ঝাড়খন্ডে আদানির কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার জন্য বাংলাদেশ সরকারের চুক্তির পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের জন্য আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিণত হয়েছিল। শ্রীলংকার মান্নার জেলায় আদানি গ্রুপের পুনর্নবায়ণযোগ্য জ্বালানি প্রকল্পগুলোও বিতর্ক উসকে দিয়েছিল। এর কারণে ২০২২ সালে শ্রীলঙ্কা সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভও শুরু হয়েছিল।

জয়রাম রমেশ বলেন, ঐতিহাসিকভাবে, ভারতের সফট পাওয়ার তার পররাষ্ট্রনীতির অন্যতম শক্তি। আজ, আদানি গোষ্ঠীর সঙ্গে প্রধানমন্ত্রীর যোগসাজশ এই শক্তিকে কমাতে এবং বৈশ্বিক মঞ্চে ভারতের জন্য নজিরবিহীন পরিবর্তনে অবদান রেখেছে। অ-জৈবিক প্রধানমন্ত্রীর বিশেষ বন্ধুত্বের কারণে দেশকে যেসব ত্যাগ স্বীকার করতে হয়েছে তার মধ্যে এটি একটি।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে অভিযোগ, অধিক মুনাফা ভােগ করতে আদানি গ্রুপকে বেপরোয়া সুযোগ দেওয়া হচ্ছে। দেশটির বেশিরভাগ সংবাদমাধ্যম এবং শিল্প প্রতিষ্ঠান এককভাবে আদানি দখল নিচ্ছে।

Reneta

উল্লেখ্য, কেনিয়ার এভিয়েশন ওয়ার্কার্স ইউনিয়ন আদানির নাইরোবি বিমানবন্দর অধিগ্রহণের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়েছে। কেনিয়ার এভিয়েশন ওয়ার্কার্স ইউনিয়নের দাবি, আদানির সঙ্গে প্রস্তাবিত চুক্তি বাস্তবায়িত হলে কেনিয়ার বাইরের থেকে কর্মীদের নিয়ে আসা হবে এবং এর ফলে কেনিয়ার অনেকের চাকরি যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদানির প্রকল্পকেনিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধর্মীয় জঙ্গিবাদ সম্পর্কে সতর্ক করলেন পোপ

পরবর্তী

টেস্ট র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ, অবনমন পাকিস্তানের

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দল জিতেছে, তারা উল্লসিত ও গর্বিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ, অবনমন পাকিস্তানের

তিনজন পুলিশ কর্মকর্তা ছবি, দুইজনের নাম ও পদবী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ফেডারেশনে সভাপতিকে অপসারণ, একজনকে অব্যাহতি

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT