চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গে এখনো কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা: দুর্ভোগে রোগীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশে কর্মবিরতিতে থাকা জুনিয়র চিকিৎসকদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের পর থেকে দুই সপ্তাহ ধরে কর্মবিরতিতে আছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। জরুরি বিভাগ খোলা থাকলেও অন্য পরিষেবা বন্ধ রয়েছে। সুপ্রিম কোর্টের অনুরোধে অন্যান্য রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকরা কাজে ফিরেছেন। কিন্তু পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা এখনই কাজে যোগ দিতে রাজি নন। এতে ভোগান্তি বাড়ছে রোগীদের। 

ডয়েচ ভেলে জানিয়েছে, পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালের ওপর অধিকাংশ নিম্নবিত্ত মানুষ নির্ভর করেন। সেই পরিষেবা বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়েছেন তারা।

দত্তপুকুর থেকে আরজি করে এসেছিলেন বিকাশ ঘোষ। সঙ্গে বৃদ্ধ বাবা। বলেন, এর আগের দিন এসে ফিরে গেছি। আজ অপেক্ষা করছি। দেখি বাবাকে ডাক্তার দেখাতে পারি কি না। এখানকার ডাক্তার ওষুধ দিয়েছিলেন। একমাস পরে আসতে বলেছিলেন।

অস্থিরোগ বিভাগের সামনে দাঁড়িয়েছিলেন বেলগাছিয়ার শ্রাবণী হালদার। তিনিও বাবাকে সঙ্গে নিয়ে এসেছেন। বলেন, সাত দিন ধরে বাবা ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন। শুধু পেইনকিলার খাইয়ে আর কতদিন চালাব। আজ ডাক্তার দেখাতে এসেছি। দেখি কী হয়।

আরজি কর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সাধারণভাবে বহির্বিভাগ ও আপৎকালীন পরিষেবা বিভাগে প্রতিদিন প্রায় ৫ হাজার রোগী আসেন এই হাসপাতালে। এখন সেই সংখ্যা অনেকটাই কমছে। শুক্রবার বহির্বিভাগে এক হাজার ১০০-র বেশি রোগী দেখা হয়েছে। জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করলেও সিনিয়ররা তাদের কাজ করেছেন।

কলকাতার অন্যান্য সরকারি হাসপাতালের চিত্র খুব একটা আলাদা নয়। নীলরতন সরকার মেডিকেল, এসএসকেএম, মেডিকেল কলেজ, শম্ভুনাথ পন্ডিত হাসপাতালেও কমবেশি একই অভিজ্ঞতা হচ্ছে রোগী ও তার পরিবারের। এই হাসপাতালগুলোতে পরিষেবা সুষ্ঠুভাবে চালানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে থাকেন জুনিয়র চিকিৎসকরা। এদের সংখ্যা প্রায় ১০ হাজার। তবে তারা কর্মবিরতিতে থাকায় রোগীরা দুর্ভোগে পড়েছেন।

Reneta

সুপ্রিম কোর্টের অনুরোধ মেনে এই রাজ্যের চিকিৎসকরা এখনো কাজে যোগ দিতে প্রস্তুত নন। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনে অপরাধীদের বিচার ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবি তুলে তারা কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

দেশজুড়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সংগঠিত করার জন্য তৈরি হয়েছে অল ইন্ডিয়া জয়েন্ট অ্যাকশন ফোরাম। এর সর্বভারতীয় সমন্বয়ক ডা. নীলাঞ্জন দত্ত বলেন, এটা শুধু চিকিৎসক নয়, আপামর জনগণের নিরাপত্তার প্রশ্ন। তাই তারাও পথে নেমেছেন। এই দাবি পূরণের লক্ষ্যে দীর্ঘমেয়াদি আন্দোলন চাই।

রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের বিভিন্ন দাবি পূরণ করেছে। সর্বোচ্চ আদালত আশ্বাস দিয়েছে, আন্দোলনে যুক্ত থাকার জন্য কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। এটাকে যথেষ্ট বলে মনে করছেন না আন্দোলনরত চিকিৎসকরা।

তারা বলছেন, চিকিৎসকের মরদেহ উদ্ধারের পর এতদিন কেটে গেলেও কেন আর কেউ গ্রেপ্তার হল না? আরজি কর ছাড়া অন্য হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা এখনো কেন নেওয়া হয়নি? নীলাঞ্জন দত্ত বলেন, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক বা পরিকাঠামোর যে ঘাটতি রয়েছে, সেটা নিয়ে কোনো সরকার ভাবে না। জনগণের স্বাস্থ্যের দাবিতেও এই আন্দোলন চালিয়ে যেতে হবে। আন্দোলন বন্ধ করার প্রশ্নই উঠে না।

তাদের এসব ন্যায়সঙ্গত দাবিতে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। সিবিআই তদন্ত, অপরাধীদের গ্রেপ্তার ও বিচার, সবকিছুর পরিণতি খুব দ্রুত হবে বলে মনে করছেন না তারা। তাই রোগীদের ভোগান্তিও দ্রুত শেষ হবে এমনটা ভাবতে পারছেন না তারা ।

সূত্র: ডয়চে ভেলে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্ভোগপশ্চিমবঙ্গরোগী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রামায়ণ’ ছবিতে কার পারিশ্রমিক কত?

আগস্ট ৩, ২০২৬

দেশে ফিরলেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

আগস্ট ৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের স্পিনারের ৮ বছরের নিষেধাজ্ঞা

আগস্ট ৩, ২০২৬

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬

গলফে আবারও চ্যাম্পিয়ন হয়ে ট্রাম্পের খোঁচা- ‘আমার ট্যালেন্ট আছে, ওদের নেই’

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT