চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভের নতুন কর্মসূচি ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৪
বাংলাদেশ
A A
শিক্ষার্থীরা শাহবাগে বিক্ষোভ করছে, ব্যাপক জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আগামীকাল শুক্রবার (১২ জুলাই) দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।

ঘোষণায় বলা হয়েছে, আগামীকাল (শুক্রবার) দেশের সকল ক্যাম্পাসে বিকেল ৪ টায় কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ পালন করা হবে। কোটা সরকারি নীতি নির্ধারনী বিষয়, কোটা সংস্কারের বিষয়টি চুড়ান্তভাবে সমাধান করতে হবে। আদালতের সাথে আমাদের আন্দোলনের কোন সম্পৃক্ততা নেই, হাইকোর্টের আজকের রায় অনুযায়ী সকারকেই কোটা সমস্যার সমাধান করতে হবে।

আরও বলা হয়েছে, সরকারের কাজ, সংসদে আইন পাস করতে হবে, প্রয়োজনে জরুরি অধিবেশন ডেকে আইন পাস করতে হবে।

এসময় আরও বলা হয়, আমাদের সাথে কোন রাজনৈতিক দলের সম্পৃক্ততা নাই, সবাই সাধারণ শিক্ষার্থী। অনেকে এর সুযোগ নিতে চাইতে পারে, কোটা আন্দোলন ছাড়া আমাদের কারো সাথে সম্পর্ক নাই। সমস্যার সমাধান না করলে জন দুর্ভোগের দায় সরকারকেই নিতে হবে।

এদিকে, আজ কোটা সংস্কারের দাবিতে চতুর্থ দিনের মতো বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এরই মধ্যে ঢাকার বাইরে চট্টগ্রাম ও কুমিল্লায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। উত্তেজনা ছড়িয়েছে ঢাকাতেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগের দিকে অগ্রসর হলে উত্তেজনা সৃষ্টি হয়। ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা শাহবাগে গিয়ে অবস্থান নেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কারক্যাম্পাসবিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীলঙ্কা সিরিজে নেই বুমরাহ, ঝুঁকি নিতে চায় না বিসিসিআই

আগস্ট ২, ২০২৬

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬

এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT