ভিডিও নিউজ

বিক্ষোভকারিদের দখলে নেপালের পার্লামেন্ট

নেপালের পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারিরা দখল করে রেখেছে, জনতার প্রতিবাদ ও আন্দোলন চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

নেপাল সরকারের দুর্নীতির সংস্কৃতির অবসান ও যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে হাজার হাজার বিক্ষুব্ধ তরুণ দেশটির নিউ বানেশ্বরে অবস্থিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে। সোমবার শান্তিপূর্ণ কর্মসূচির কথা থাকলেও তা রূপ নিয়েছে সহিংস বিক্ষোভে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। তারা পুলিশের ব্যারিকেড ভেঙে, গেট টপকে সেখানে প্রবেশ করে। বিক্ষুব্ধ জনতা পুলিশের গার্ড হাউসেও উঠে পড়ে।

বিষয়:দুর্নীতি নেপাল বিক্ষুব্ধ জনতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…