চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধ ও অসহিষ্ণুতার বিরুদ্ধে জলতরঙ্গ

শান্তি ও মানবতার বার্তা নিয়ে জলতরঙ্গের বিশেষ আয়োজন ‘ফুলগুলি কোথায় গেল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৫
বিনোদন
A A
কবিতা পাঠের অনুষ্ঠানে কবিরা অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, হানাহানি ও অসহিষ্ণুতার প্রেক্ষাপটে ঢাকার সাংস্কৃতিক সংগঠন জলতরঙ্গ আয়োজন করেছিল এক ভিন্নধর্মী অনুষ্ঠান। ২২ আগস্ট (শুক্রবার) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে শুরু হয় এই আয়োজন।

অনুষ্ঠানের সূচনা হয় মার্কিন জ্যোতির্বিজ্ঞানী কার্ল এডওয়ার্ড সেগান-এর প্রামাণ্যচিত্র Pale Blue Dot প্রদর্শনের মধ্য দিয়ে।

এই ছোট্ট প্রামাণ্যচিত্রে মহাবিশ্বে পৃথিবীর অবস্থান আর মহাবিশ্বের বিশালতা দেখানো হয়েছে। পৃথিবীবাসীকেই তাদের বাসভূমিকে নিরাপদ রাখতে হবে। অন্য কোনো গ্রহ থেকে কেউ এসে পৃথিবীর নিরাপত্তা দেবে না। কার্ল সেগানের বর্ণনায় এই অমোঘ সত্য দেখানো হয়েছে অসাধারণ এই প্রামাণ্যচিত্রে।

Banglabid

সঙ্গীতজ্ঞের পরিবেশনা, যেখানে এক ব্যক্তি গিটার বাজাচ্ছেন ও অন্যরা শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ ড. জাহিদ হাসান অল্প কথায় কার্ল সেগান ও তার ডকুমেন্টারির বিষয় আলোচনা করে সবাইকে মুগ্ধ করেন। এরপরেই মঞ্চে আসেন এভারেস্ট জয়ী নিশাত মজুমদার। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পৃথিবী’ কবিতাটি তিনি আবৃত্তি করেন। তাঁর আবৃত্তিতে উপস্থিত দর্শকেরা মন্ত্রমুগ্ধ হন।

আবৃত্তি শেষে মঞ্চে আসেন জাকির হোসেন তপন ও ডঃ জাহিদ হাসান। অত্যন্ত প্রাঞ্জল ও অনানুষ্ঠানিক ভঙ্গিতে তাঁরা ‘পৃথিবীতে শান্তি ও অশান্তি’ নিয়ে আলোচনা করেন। দর্শকেরা সেটা উপভোগ করেন।

জাকির হোসেন তপনের পরিচালনায় জলতরঙ্গের শিল্পীরা একে একে পরিবেশন করেন আকাশভরা সূর্যতারা বিশ্বভরা প্রাণ, ফুলগুলি কোথায় গেল, জয় হোক জয় হোক, নীল আকাশের নীচে এই পৃথিবী, আবার আসিব ফিরে, বরিষ ধরামাঝে শান্তির বারি, জাত গেল জাত গেল বলে, গৌরীশৃঙ্গ তুলেছে শির, তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়, সবারে বাস রে ভালো, ‘We shall overcome’।

Reneta

বাংলাদেশের শিল্পীরা সংগীত পরিবেশন করছেন জলতরঙ্গ অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ জলতরঙ্গের নিয়মিত সদস্যদের মধ্যে স্বপ্না নন্দী, শঙ্কর সরকার, হুমায়ূন আজম রেওয়াজ, তানভীরা আশরাফ শ্যামা, এণা রায়, শান্তনু সাহা রায়, মনজুর রশীদ, মহুয়া সমাদ্দার, শেফতা আলম অদিতি, শুক্লা দে, ফারজানা ইয়াসমিন, রামিসা চৌধুরী ও জাকির হোসেন তপন সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন।

জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠান শেষ হয়। জলতরঙ্গের সকল শিল্পী সেদিন পরেছিলেন কালো ও লাল রঙের শাড়ি ও পাঞ্জাবি/ পাজামা (সাদা) যা এই সুচিন্তিত আয়োজনের অন্তর্নিহিত বিষয়টিকে স্পষ্ট করে তুলেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলতরঙ্গবিশ্বসাহিত্যবিশ্বসাহিত্য কেন্দ্রলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে নাহিদ ইসলামের শঙ্কা

পরবর্তী

ভারতে এক ম্যাচ খেলতে ১৮০ কোটি নিচ্ছে মেসিদের আর্জেন্টিনা

পরবর্তী
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে এক ম্যাচ খেলতে ১৮০ কোটি নিচ্ছে মেসিদের আর্জেন্টিনা

ডোনাল্ড ট্রাম্প সেনা সমাবেশে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাল্টিমোরে সেনা মোতায়েনে ট্রাম্পের হুমকি : তীব্র হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্ব

সর্বশেষ

ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

সবার শক্তি বাংলাদেশ

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT