বাংলাদেশ

লাল কাপড় বেঁধে নিপীড়ন বিরোধী শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ

শিক্ষকদের লাল কাপড় বেঁধে প্রতিবাদে অংশগ্রহণ, শান্তিপূর্ণ সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষকদের লাল কাপড় বেঁধে নিপীড়ন বিরোধী প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ, শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষকদের প্রতিবাদ. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলা, নিপীড়ন ও হয়রানির প্রতিবাদে মুখে ও মাথায় লাল কাপড় বেঁধে র‍্যালি ও মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় নিপীড়ন বিরোধী শিক্ষকবৃন্দ।

মঙ্গলবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসে সিনেট ভবনের সামনে জড়ো হোন বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

পরে সেখান থেকে র‍্যালি বের করে। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে রাজশাহী ঢাকা মহাসড়কে সড়কে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার খাতিরে দায়িত্ববোধ থেকে রাজপথে নেমেছেন তারা। দাবি করেন, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার করে অবিলম্বে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

এদিকে, একই দাবিতে র‍্যালি ও মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিপীড়ন বিরোধী শিক্ষকবৃন্দ।

বিষয়:প্রতিবাদ সমাবেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…