চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জকে ঢাকা বিভাগ থেকে সরানোর প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ

এস কে রাসেলএস কে রাসেল
৭:১৩ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৫
কিশোরগঞ্জ, জনপদ
A A
কিশোরগঞ্জকে ঢাকা বিভাগ থেকে সরানোর প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ

কিশোরগঞ্জকে ঢাকা বিভাগ থেকে সরানোর প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ

কিশোরগঞ্জকে ঢাকা বিভাগ থেকে সরিয়ে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্র জনতা।

শনিবার ১২ অক্টোবর, দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন শহীদ মিনার চত্বরে শত শত ছাত্র-জনতা সমবেত হয়ে এই বিক্ষোভে অংশ নেয়। ঢল নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাধারণ মানুষ ও স্থানীয় সংগঠনের কর্মীদের।

বিক্ষোভে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও একাত্মতা প্রকাশ করতে দেখা যায়।

বিক্ষোভে বক্তারা বলেন, কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাব জেলা জনগণের মতামতের পরিপন্থী। এটি প্রশাসনিক ছলে জেলার মর্যাদা খর্ব করার অপচেষ্টা চলছে।

বক্তারা আরও বলেন, ২০১৫ সালেও একই ধরনের ষড়যন্ত্রের চেষ্টা হয়েছিল। এবারও যদি সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে জেলাবাসী রাস্তাঘাট অচল করে কঠোর আন্দোলনে নামবে।

গতকাল প্রস্তাবটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বস্তরের কিশোরগঞ্জবাসী প্রতিবাদে ফেটে পড়ে। সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে বিক্ষোভ, পরে এতে যুক্ত হয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও।

Reneta

উল্লেখ্য, ১৯৮৪ সালে ময়মনসিংহ জেলা থেকে কিশোরগঞ্জ মহকুমা পৃথক করে জেলায় উন্নীত করা হয়। এর আগে ১৮৬০ সালে কিশোরগঞ্জ বৃহত্তর ময়মনসিংহ জেলার একটি মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্র জনতাপ্রতিবাদবিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে কারা?

জুন ১৬, ২০২৬

জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, মুক্তিতে বাধা নেই

জুন ১৬, ২০২৬

ফ্যাসিবাদ ভাইরাসের জীবনী আমাদের ভালো করে পাঠ করা দরকার: তথ্যমন্ত্রী

জুন ১৬, ২০২৬

লেবাননে নতুন করে হামলা হলে সমঝোতা লঙ্ঘন হিসেবে দেখবে ইরান

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আবাসন খাতে গভীর মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ নীতি সহায়তা ও প্রণোদনার বিকল্প নেই

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT