বিনোদন

‘অযোগ্য’ দিয়ে প্রসেনজিৎ-ঋতুপর্ণার হাফসেঞ্চুরি!

প্রসেনজিৎ ও ঋতুপর্ণা হাফসেঞ্চুরি উদযাপন, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রসেনজিৎ ও ঋতুপর্ণা হাফসেঞ্চুরি উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতীয় বাংলা ছবির অন্যতম সফল জুটি প্রসেনজিৎ চ্যাটার্জী ও ঋতুপর্ণা সেন! আবারও নতুন ছবিতে দেখা যাবে তাদের। আর এই ছবিটি হতে যাচ্ছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০ তম ছবি!

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো বলছে, ভারতীয় ছবির ক্ষেত্রে এটি একটি রেকর্ড! এই জুটির ৫০তম ছবির নাম ‘অযোগ্য’। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ধরে এই বিরল রেকর্ডটি করতে যাচ্ছেন তারা।

বুধবার ‘অযোগ্য’ ছবির প্রথম আনুষ্ঠানিক ঘোষণা ও পোস্টার লঞ্চ অনুষ্ঠান হয়ে গেল। এই ছবির প্রযোজনায় রয়েছে সুরিন্দর ফিল্মস। প্রসেনজিৎ-ঋতুপর্ণার মাইলফলক স্পর্শ করা এই ছবিটি নিয়ে উচ্ছ্বসিত প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুরু করে নির্মাণ সংশ্লিষ্ট সকলে।

১৫ বছর একসঙ্গে কাজ করেননি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। শিবপ্রসাদ-নন্দিতার ‘প্রাক্তন’- ছবির মাধ্যমে ক’বছর আগেই তাদের ব্লকবাস্টার কামব্যাক হয়। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতেও অভিনয় করেন তারা। তার মাঝে কেটেছে প্রায় ৫ বছর। ২০২৪-এ আবার বড় পর্দায় ফিরছেন এই জুটি।

ছবির ফার্স্ট লুকে দেখা গেল পুরীর সমুদ্রের সামনে দাঁড়িয়ে প্রসেনজিৎ-ঋতুপর্ণা। নায়িকার পরনে লাল শাড়ি, আর কালো হাফ শার্ট এবং ডেনিমে নায়ক। এই ছবির চিত্রগ্রাহক গোপী ভগত।

বিষয়:অযোগ্য ঋতুপর্ণা কৌশিক গাঙ্গুলী প্রসেনজিৎ সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…