শেখ হাসিনাকে দেওয়া আমৃত্যু কারাদণ্ডাদেশের পরিবর্তে মৃত্যুদণ্ডাদেশ চেয়ে আপিল করেছে প্রসিকিউশন
শাহবাগে তিন উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনরত মানুষজনের ছবি, যেখানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিবাদকারীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে শেখ হাসিনাকে দেওয়া আমৃত্যু কারাদণ্ডাদেশের পরিবর্তে মৃত্যুদণ্ডাদেশ চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। একইসাথে মামলার অপর আসামি আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও আবেদন করা হয়েছে। তবে ৫ বছরের সাজাপ্রাপ্ত চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাজা বৃদ্ধি চেয়ে কোন আবেদন করেনি প্রসিকিউশন। আটটি যুক্তিতে এই আপিল করার কথা জানিয়ে তারা বলেছেন অপরাধের গভীরতা বিবেচনায় আসামি আমৃত্যু কারাদণ্ডাদেশ নয়মৃত্যুদণ্ডাদেশই একমাত্র সাজা হতে পারে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



