এই খবরটি পডকাস্টে শুনুনঃ
দেশের সিমেন্ট শিল্পে উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। সিমেন্টের প্রধান পাঁচটি কাঁচামালে আমদানি শুল্ক ৫ শতাংশ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এই প্রস্তাব উত্থাপন করা হয়।
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, উৎপাদন ব্যয় কমিয়ে স্থানীয় সিমেন্ট শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও স্থিতিশীল করতে এই শুল্ক ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবটি বাস্তবায়িত হলে নির্মাণ খাতে ব্যয় কিছুটা কমতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।







