অর্থনীতি

পাকিস্তান-বাংলাদেশের মধ্যে সরাসরি নৌ পরিবহন চালুর প্রস্তাব

দুই নেতা গভীর আলোচনা করছেন, বসার ঘরে বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই নেতা একটি বৈঠকে বসে আলোচনা করছেন, একটি বইয়ের তাক পেছনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ পাকিস্তান-বাংলাদেশের মধ্যে সরাসরি নৌ পরিবহন ব্যবস্থা চালু করার প্রস্তাব করেছেন। তিনি বলেছেন: এতে দুই দেশের আর্থ-সামাজিক সম্পর্ক এগিয়ে যাবে। সেলক্ষ্যে বাংলাদেশ শিপিং করপোরেশন এবং পাকিস্তান শিপিং করপোরেশন যৌথভাবে কাজ করতে পারে।

এর প্রতিক্রিয়ায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত সরাসরি শিপিং এর বিষয়টি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নিয়ে কাজ করবেন জানিয়েছেন। দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে বিনিয়োগ, যোগাযোগ ও সৌহার্দ বাড়াতে হবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ের অফিসকক্ষে বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত বাংলাদেশে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত বস্ত্র ও পাটকলগুলোয় পাকিস্তানি বিনিয়োগকারীদের বিনিয়োগে এগিয়ে আসতে বলেছেন। বিনিয়োগকারীরা এসকল মিলে পাট ও বস্ত্রসহ অন্যান্য সংশ্লিষ্টখাতে বিনিয়োগ করতে পারে।

জবাবে, পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এদেশের পাট থেকে তৈরি ‘সোনালী ব্যাগের ভূয়সী প্রশংসা করেন। আসন্ন অক্টোবরে পাকিস্তানের টেক্সটাইল এক্সপো-তে অংশগ্রহণ করতে বাংলাদেশকে আগাম আমন্ত্রণ জানিয়েছেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ এসময় উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোতে জোরারোপ করেছেন এবং বহুমুখী পাটজাত পণ্য পাকিস্তানে আমদানি করার জন্য পাকিস্তানী ব্যবসায়ীগণের দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানান।

বিষয়:উপদেষ্টা এম সাখাওয়াত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বাংলাদেশ-পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…