চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার আহ্বান বিশিষ্ট নাগরিকদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা

বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাগরিক শোকসভায় বিশিষ্ট নাগরিকরা শ্রদ্ধাভরে তাকে স্মরণ করে বলেন, প্রতিহিংসা নয়, ভালবাসার বাংলাদেশ গড়ে তোলার আদর্শই বেগম খালেদা জিয়ার জীবন দর্শন ছিল এবং এই আদর্শ নিয়েই গণতান্ত্রিক পথে চলা উচিত।

এছাড়াও, তারা বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার দাবি জানিয়েছেন।

শুক্রবার ১৬ জানুয়ারি রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সমাজের আয়োজনে বেগম জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং তার একমাত্র কন্যা জাইমা রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজে বক্তব্য না দিলেও, তিনি মা বেগম খালেদা জিয়াকে নিয়ে বিশিষ্ট নাগরিকদের বক্তব্য নীরবে শোনেন।

গত ৩০ শে ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার জানাজার নামাজে দেশের ইতিহাসে সবচেয়ে বড় জমায়েত হয়েছিল জাতীয় সংসদ ভবনের সামনে ও আশপাশের এলাকায়। তার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয় এবং বিএনপি ৭ দিনের শোক পালন করেছে।

নাগরিক শোকসভায় ইউরোপীয় ইউনিয়ন, ভারত, চীনসহ ২৩টি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। শিল্পী, সাহিত্যিক এবং মিডিয়া ব্যক্তিত্বরা। তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা তুলে ধরেন। তাদের বক্তব্যে বারবার উঠে আসে বেগম জিয়ার জীবনাদর্শ এবং তার অবদান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাগরিক শোকসভাবিশিষ্ট নাগরিকবেগম খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক শিশু স্কুলের বাইরে: ইউনিসেফ

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জেল আপিল গ্রহণ করল হাইকোর্ট

জুন ১৪, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট দলকে ইমপ্রেস মাত্রার সম্মাননা

জুন ১৪, ২০২৬

২৪ বছর পর বিশ্বকাপে আসা তুরস্ককে হারিয়ে যাত্রা অস্ট্রেলিয়ার

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT