তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী রোকিয়া আফজাল রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোকিয়া আফজাল রহমান সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর মরদেহ দেশে আনার কথা রয়েছে।







