চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ এবং চারা বিতরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ অপরাহ্ণ ২১, জুন ২০২৩
কক্সবাজার, জনপদ
A A

‘সবুজে সাজাই বাংলাদেশ’- এই স্লোগানে কক্সবাজারে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি এবং চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২১ জুন) কক্সবাজার মডেল হাই স্কুলে এই কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। এসময় ফলজ, বনজ ঔষধিসহ বিভিন্ন প্রজাতির ৩০০টি চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ ও রোপন করা হয়।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ‘কক্সবাজার উপকূলীয় এলাকা ঘূর্ণিঝড়প্রবণ এলাকা। তাই এখানে পর্যাপ্ত পরিমাণ গাছপালা থাকার প্রয়োজন। কিন্তু অনেকেই গাছপালা রোপন না করে প্রাকৃতিকভাবে গড়ে উঠা বন ধ্বংস করে চিংড়ি ঘের, লবণ মাঠ তৈরি করছে যা পরিবেশে বিরুপ প্রভাব পড়তেছে। পরিবেশ ভাল রাখার জন্য প্রচুর পরিমাণ গাছ লাগানোর বিকল্প নেই। অবাধে পাহাড় কাটা বন্ধ করতে হবে পরিবেশ প্রতিবেশ রক্ষায়।’

মুহম্মদ শাহীন ইমরান আরও বলেন, ‘বৃক্ষ আমাদের অক্সিজেন দেয় এবং কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে। এজন্য আমাদের প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে। নিজেকে সুস্থ ও সুন্দর রাখতে স্বাস্থ্যসম্মত পরিবেশের বিকল্প নেই। মনোরম সুস্থ পরিবেশ গড়তে পর্যাপ্ত পরিমাণ গাছ লাগানো দরকার। সকলে মিলে আমরা যখন ভাল থাকব তখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বাস্তবায়ন হবে। এই ধারণা থেকে চ্যানেল আই প্রকৃতি ও জীবন ক্লাবের মাধ্যমে যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে ভাল এবং প্রশংসনীয় উদ্যোগ।’

চ্যানেল আইয়ের কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক ও প্রকৃতি ক্লাবের সমন্বয়ক সরওয়ার আজম মানিকের সভাপতিত্বে ও প্রকৃতি ক্লাবের সদস্য কল্লোল দে’র সঞ্চালনায় ক্লাবের উপদেষ্টা কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি, প্রকৃতি ক্লাবের উপদেষ্টা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু, কক্সবাজার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক কেএম রমজান আলীসহ অন্যানরা উপস্থিত ছিলেন।

Reneta

পরে জেলা প্রশাসক কক্সবাজার মডেল হাই স্কুল প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারপ্রকৃতি ও জীবন ক্লাববৃক্ষরোপণ ও চারা বিতরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT