চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ৮২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শেয়ার কেনা-বেচা ও  হস্তান্তরে নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৬ ব্যক্তি ও ৫৬ প্রতিষ্ঠানের শেয়ার কেনা-বেচা ও  হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বাংলাদেশ ব্যাংকের পরামর্শের প্রেক্ষিতে ৮২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে সংস্থাটি। 

বাংলাদেশ ব্যাংক থেকে বিএসইসিতে পাঠানো ওই চিঠিবেত বলা হয়: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে অধিষ্ঠিত পরিচালক এবং প্রতিনিধি পরিচালক সবাই চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ সংশ্লিষ্ট মর্মে জানা গেছে।

‘‘এই গ্রুপের বা গ্রুপ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান বা কোম্পানি ঋণ নিয়মাচারের ব্যত্যয় করে পরিচালনা পর্ষদের প্রভাবে বিভিন্ন ব্যাংক হতে বিশাল অংকের ঋণ ও বিনিয়োগ সুবিধা গ্রহণ করেছে মর্মে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে এ ব্যাংকগুলোর আর্থিক অবস্থা ক্রমান্বয়ে অবনতি হচ্ছে।’’

Banglabid

চিঠিতে আরও বলা হয়: প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের সদস্যরা একই গ্রুপ সংশ্লিষ্ট হওয়ায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাদের গৃহীত ঋণ ও বিনিয়োগসমূহ আদায়ে জটিলতা সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে। এ বিষয়ে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের বিবেচনাধীন রয়েছে।

‘‘বাংলাদেশ ব্যাংক কর্তৃক ব্যবস্থা গ্রহণের পূর্বে উল্লিখিত ব্যাংকসমূহের পরিচালকরা ও তাদের পরিবার এবং পরিচালকদের মনোনয়ন প্রদানকারী ব্যাংকের শেয়ারধারক প্রতিষ্ঠানসমূহ (প্রাথমিকভাবে প্রস্তুতকৃত তালিকা) যাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ব্যতিরেকে তাদের ধারণকৃত শেয়ার ক্রয়-বিক্রয় বা হস্তান্তর করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।’’

বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনা এবং নিষেধাজ্ঞা প্রাপ্তদের তালিকা ইতোমধ্যে বিএসএসসি থেকে স্টক এক্সচেঞ্জে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এস আলম গ্রুপবাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনবিএসইসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

পাঠক সংবাদ পাচ্ছে এআই সারাংশে, সাইটে কমছে ক্লিক: গুগলের বিরুদ্ধে অভিযোগ

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আগস্ট ১২, ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT