বাংলাদেশ

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

প্রখ্যাত ব্যক্তি ড. তোফায়েল আহমেদ হাসছেন ও কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. তোফায়েল আহমেদ একটি অফিসে বসে কথা বলছেন, তিনি গ্লাস পরেছেন এবং হাসছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শিক্ষাবিদ ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তোফায়েল আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার মেয়ের জামাই সারোয়ার জাহান সংবাদমাধ্যমকে বলেন, ‘হৃদরোগের চিকিৎসায় তাকে গতকাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওনার হার্টে রিং পড়ানোর কথা ছিল।’

ড. তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের এক অনন্য জ্ঞানতাপস। যিনি সারা জীবন দেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় নিবেদিত ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক এ অধ্যাপক ড. ইউনূস সরকারের নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলেন। পরবর্তীতে তাকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান করা হয়।

মৃত্যুর আগে অধ্যাপক তোফায়েল আহমেদের বয়স হয়েছিল ৭১ বছর। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে।

 

বিষয়:মৃত্যু স্থানীয় সরকার সংস্কার কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…