চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন ‘ম্যায় হুঁ না’ খ্যাত অভিনেতা সতীশ শাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৩ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২৫
বিনোদন
A A
অভিনেতা সতীশ শাহ এর শেষ ছবি, যেখানে তিনি এক অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন বলিউডের অন্যতম কালজয়ী সিনেমা ‘ম্যায় হুঁ না’ খ্যাত অভিনেতা সতীশ শাহ। তার মৃত্যুর খবরে বলিপাড়ায় শোকের ছায়া। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভক্তরাও ভীষণ শোকাহত!

হঠাৎ শরীর খারাপ হলে শনিবার সকালে ৭৪ বছর বয়সী এই অভিনেতাকে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গন।

বিশেষ করে সতীশের মৃত্যুতে ভক্তরা মনে করছেন তার অন্যতম স্মরণীয়‘ম্যায় হুঁ না’-তে মজার অথচ হৃদয়ছোঁয়া অধ্যাপক রাসাই চরিত্রটি। কিন্তু খুব কম মানুষই জানেন, প্রথমে এই চরিত্রে অভিনয় করতে তিনি রাজি ছিলেন না।

সতীশ শাহ নিজেই এক সাক্ষাৎকারে বলেন, “আমি অনেকটা অনিচ্ছায় ‘ম্যায় হুঁ না’ করেছিলাম। ফারাহ আর শাহরুখ জোর করেছিল। প্রথমে ওরা আমাকে জিজ্ঞেস করল, প্রিন্সিপাল নাকি প্রফেসরের চরিত্রে অভিনয় করব। আমি বললাম, প্রিন্সিপালের চরিত্র করব। তখন শাহরুখ বলল, ‘সতীশ ভাই, প্রিন্সিপালের চরিত্র যে কেউ করতে পারে, কিন্তু রাসাইয়ের মতো চরিত্রের জন্য আমরা কাউকে খুঁজে পাচ্ছি না।’”

ফারাহ খান ও শাহরুখ খানের অনুরোধে অবশেষে রাজি হন শাহ। কিন্তু সেটে পৌঁছে তিনি চরিত্রটিকে নিজের মতো করে রূপ দেন। তিনি বলেন,“প্রতিটি দৃশ্যের আগে আমি এক গ্লাস পানি খেয়ে মুখে নিয়ে রাখতাম, তারপর সেটা শাহরুখের ওপর ছিটাতাম! ও হাসি থামাতে পারত না। অনেক দৃশ্যে বারবার রিটেক দিতে হয়েছে। আমি ওকে বলেছিলাম, ‘দেখো, ভুগছো কিন্তু তুমি!’”

শাহরুখ খান, সুস্মিতা সেন ও জায়েদ খানের মতো তারকায় ভরা সেই ছবিতেও সতীশ শাহ নিজের স্বকীয় অভিনয়ে আলাদা জায়গা করে নিয়েছিলেন। তার চরিত্র- প্রফেসর রাসাই, যিনি ছাত্রদের সঙ্গে হাস্যকরভাবে কথা বলতে গিয়ে বারবার থুথু ফেলেন- দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নেয়। ইন্ডিয়াটিভি

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডম্যায় হু নালিড বিনোদনশাহরুখ খানসতীশ শাহসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের পর প্রথমবার অনুশীলনে মেসি

জুলাই ৩০, ২০২৬

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, জানালেন নিজের অনুভূতি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

জুলাই ৩০, ২০২৬

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদ

জুলাই ৩০, ২০২৬

সিডনিতে ‘বাংলাদেশ নাইট’-এর মঞ্চ মাতাবেন রুনা লায়লা

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT