অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক আজ
অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের ছবি, যেখানে তারা আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
আজ লন্ডনে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। বৈঠকটি ফলপ্রসূ হবে বলে আশা করেছে বিএনপি। দলের নেতারা আশা করছেন, আস্থা আর সম্মানের এই বৈঠক থেকে নির্বাচনের রোডম্যাপ আসবে। তারা জানান, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুন্দর পরিবেশ বজায় রাখার যে নির্দেশনা দিয়েছেন তা মেনেই এগিয়ে যাচ্ছে বিএনপি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



