শিক্ষা উপদেষ্টা হিসেবে উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন অধ্যাপক ড. সিআর আবরার। আগামীকাল তার শপথ হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জাননো হয়েছে, মব জাস্টিস বা চাঁদাবাজির মতো কোনো কিছুকেই প্রশ্রয় দেবে না অন্তর্বর্তী সরকার।







