চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৬:১৮ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২৬
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বন্ধ হয়ে চালু হওয়ার মাত্র ১৫ ঘণ্টার মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টার দিকে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন আবারো বন্ধ হয়ে যায়।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, কেন্দ্রের প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ করতে হয়েছে। এটি মেরামতে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে।

Banglabid

এর আগে বুধবার রাত ১০টা ২ মিনিটে এই ইউনিটের চারটি কোল মিলের মধ্যে দুটি বিকল হয়ে গেলে ইউনিটটি বন্ধ হয়ে যায়। পরে মেরামত শেষে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টা ৭ মিনিটে উৎপাদন পুনরায় শুরু হয়। তখন জাতীয় গ্রিডে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।

কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে দু’টি আগে থেকেই বন্ধ রয়েছে। চালু থাকা একমাত্র ইউনিটটিও বন্ধ হয়ে যাওয়ায় আবারও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। ফলে উত্তরাঞ্চলের জেলাগুলোতে লোডশেডিং ও লো-ভোল্টেজ পরিস্থিতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিটের ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে মোট ২৫০ মেগাওয়াট এবং তৃতীয় ইউনিটের ক্ষমতা ২৭৫ মেগাওয়াট।

Reneta

১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। আর ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ১ নভেম্বর থেকে বন্ধ আছে। ফলে দীর্ঘদিন ধরেই একটি ইউনিটের ওপর নির্ভর করে উৎপাদন চলছিল।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জানান, আগামী মাসের ১৫ তারিখের মধ্যে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া দ্বিতীয় ইউনিট চালুর বিষয়ে চীনা কোম্পানির সঙ্গে মন্ত্রণালয়ের আলোচনা চলছে। এ জন্য চার সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। দ্বিতীয় ইউনিট চালু করতে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ২৩ মিলিয়ন ডলার। তবে কবে নাগাদ চালু হবে তা জানানো হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রবন্ধ হয়ে গেল
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT