চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসা দিবসে সিনেমাওয়ালায় তারকাবহুল তিন নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ন ৩১, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

ভালোবাসা দিবস উপলক্ষে ‘ক্লোজআপ ভ্যালেন্টাইন স্পেশাল’ আয়োজনে দর্শকদের জন্য উপহার হিসেবে আসছে নতুন তিনটি নাটক। এগুলোতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় তিন জুটি। সব নাটকেই থাকছে মিষ্টি প্রেমের গল্প। নাটক তিনটি প্রযোজনা করছেন মোস্তফা কামাল রাজ।

রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ‘ব্লগার মিতু’ নাটকে আছেন ইয়াশ রোহান ও কেয়া পায়েল। এতে মিতু চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে। হাসিব হোসেন রাখির পরিচালনায় ‘মন দুয়ারে’ নাটকে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। সাজ্জাদ হোসাইন বাপ্পীর পরিচালনায় ‘তুমিহীনা’ নাটকে থাকছেন খায়রুল বাসার ও সাবিলা নূর।

‘ক্লোজআপ ভ্যালেন্টাইন স্পেশাল’ আয়োজনের নাটক তিনটি প্রযোজনা প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, প্রতিবছর ‘ক্লোজআপ কাছের আসার গল্প’ শীর্ষক আয়োজনে প্রেমের একাধিক নাটক তৈরি হয়। এবার থাকছে ‘ক্লোজআপ ভ্যালেন্টাইন স্পেশাল’। আশা করি, দর্শকদের ভালোবাসায় ভরিয়ে দেবে নাটক তিনটি।

‘ক্লোজআপ ভ্যালেন্টাইন স্পেশাল’ আয়োজনের একটি প্রচারণামূলক পোস্টার প্রকাশিত হয়েছে। এতে তিন তরুণ নির্মাতা রাফাত মজুমদার রিংকু, হাসিব হোসেন রাখি ও সাজ্জাদ হোসাইন বাপ্পীর ছবির কোলাজ রয়েছে।

আগামী ১৩, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে অবমুক্ত হবে ‘ব্লগার মিতু’, ‘মন দুয়ারে’ ও ‘তুমিহীনা’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউটিউবইয়াশ রোহানকেয়া পায়েলখায়রুল বাসারতাসনিয়া ফারিণতুমিহীনাতৌসিফ মাহবুবনাটকব্লগার মিতুভালোবাস দিবসসাবিলা নূরসিনেমাসিনেমাওয়ালা
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা একটি বৈশ্বিক সংকটের মধ্যে আছি: ববি হাজ্জাজ

এপ্রিল ৩, ২০২৬

ময়মনসিংহে হামে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

এপ্রিল ৩, ২০২৬

স্থিতিশীল কাঁচাবাজার, তবে কমেনি সোনালি মুরগীর দাম

এপ্রিল ৩, ২০২৬

চলচ্চিত্র দিবসে এফডিসি গিয়ে কেন ‘বিব্রত’ হলেন ওমর সানী?

এপ্রিল ৩, ২০২৬

ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না: চীন

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT