চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান উপদেষ্টার কাছে ববি হাজ্জাজের ৮ দফা প্রস্তাবনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

জুলাই সনদ ঘোষণার সাথে সাথে নির্বাচন কমিশন কবে তফসিল ঘোষণা করবে সে সব বিষয় প্রধান উপদেষ্টা দ্রুত জানাবেন বলে দাবি করে জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ এ দাবি জানান। 

শনিবার (২৬ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে ১৪ রাজনৈতিক দলের বৈঠকে ৮ দফা বিশিষ্ট এক লিখিত প্রস্তাবনায় এসব দাবি উত্থাপন করে এনডিএম।

ববি হাজ্জাজ স্বাক্ষরিত এনডিএম’র প্রস্তাবিত দাবি সমূহের মধ্যে রয়েছে:  নির্বাচন বিষয়ক ব্রিফিং এর জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারকে সরকারের মুখপাত্র ঘোষণা করা। জুলাই সনদ ঘোষণার সাথে সাথে নির্বাচন কমিশন কবে তফশিল ঘোষণা করবে তা নির্ধারণ করা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে  মনিটরিং সেল গঠন করা। উপদেষ্টাদের  ১ বছরের পারফরম্যান্স এর খতিয়ান উপস্থাপন করা।

এছাড়াও রয়েছে,  নির্বাচনী পরিবেশ ঘোলাটে হয় এমন বক্তব্য-বিবৃতি প্রদান থেকে বিরত থাকতে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া। নির্বাচনী আচরণ সংক্রান্ত অভিযোগ বা পর্যবেক্ষণ দ্রুততম সময়ে সমাধান করা। বিতর্কিত প্রস্তাবিত নির্বাচনী আইন এবং আচরণবিধি অধ্যাদেশ আকারে পাশ না করা। স্পর্শকাতর সরকারি সিদ্ধান্ত গ্রহণ এবং প্রকাশের আগে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করা।

বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন, জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মার্কসবাদী বাসদের সমন্বয়ক মাসুদ রানা এবং জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৮ দফাএনএমডিববি হাজ্জাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অ্যানিমেল’র সিক্যুয়েল নিয়ে যা বললেন ববি

পরবর্তী

সামিউনের দৃঢ়তায় প্রোটিয়া যুবাদের হারাল বাংলাদেশ

পরবর্তী

সামিউনের দৃঢ়তায় প্রোটিয়া যুবাদের হারাল বাংলাদেশ

পতিত শক্তি নির্বাচন ভন্ডুলের চেষ্টা করছে, প্রতিহত করতে হবে: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে টিকাদান ও গবেষণা সেমিনার

জুলাই ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT