চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিইউ-তে প্রবীর মিত্র, সরকারের সহযোগিতা চায় পরিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A
ছবি: আরিফ আহমেদ

ছবি: আরিফ আহমেদ

বার্ধক্যজনিত রোগে ভুগছেন রুপালি পর্দার ‘রঙিলা নবাব’-খ্যাত অভিনেতা প্রবীর মিত্র। তিনি শরীরে নানাব্যাধি নিয়ে গত ২২ ডিসেম্বর থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার সকালে প্রবীর মিত্রের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। এ কারণে তাকে সিসিইউ থেকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়েছে।

প্রবীর মিত্রের ছেলে নিপুণ মিত্র চ্যানেল আই অনলাইনকে জানান, তার বাবার শারীরিক অবস্থা ভালো না। রবিবার সকালে তাকে আইসিইউতে নেয়া হয়েছে।

Banglabid

সন্তানের কথা, ডাক্তার বলেছেন, বাবার শরীরে ব্লাড থাকছে না। রক্তের প্লাটিলেট কমে যাচ্ছে। শরীরের ঠিকমতো অক্সিজেন পাওয়া যাচ্ছে না।

প্রায় দু’সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকলেও সেভাবে কেউ খোঁজ নিচ্ছে না প্রবীর মিত্রের। নিপুণ মিত্র বলেন, বাবার তিন সন্তান। আমরা নিজেদের সামর্থ্যের মধ্যে তার চিকিৎসা করে যাচ্ছি। এখানে চিকিৎসা বেশ ব্যয়বহুল। সরকার যদি বাবার ব্যাপার অবগত থাকেন, তাহলে চিকিৎসায় একটু বেশি আন্তরিকতা থাকে। বাবা এদেশের সিনেমার জন্য অনেককিছু করেছেন। এখন তিনি সরকারের থেকে এই সাপোর্টটুকু ডিজার্ভ করেন।

”সরকারের কাছে আমরা ডিমান্ড করছি না। ইন্ডাস্ট্রির মানুষ, শিল্পী সমিতি থেকে সরকার, সবাই যদি এক হয়ে সহযোগিতা করে তাহলে আমাদের পরিবার খুশি হবে। আমরা চাই, সরকার থেকে সবাই বাবার পাশে থাকুক। সেটা দেশে চিকিৎসা হোক বা দেশের বাইরে চিকিৎসা হোক না কেন!”

Reneta

১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন।

‘তিতাস একটি নদীর নাম’, ‘চাবুক’-এর মতো সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গেছে প্রবীর মিত্রকে। এছাড়া ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমায় মূখ্য চরিত্রে ছিলেন তিনি। এ কারণেই অনেকে তাকে ঢাকাই সিনেমার ‘রঙিন নবাব’ বলে ডাকেন।

তার অভিনীত অনান্য উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে- জীবন তৃষ্ণা, সীমার, তীর ভাঙা ঢেউ, প্রতিজ্ঞা, অঙ্গার, পুত্রবধূ, নয়নের আলো, চাষীর মেয়ে, দুই পয়সার আলতা, আবদার, নেকাব্বরের মহাপ্রয়াণ ইত্যাদি।

কাজের স্বীকৃতি স্বরুপ ১৯৮২ সালে মহিউদ্দিন পরিচালিত ‘বড় ভালো লোক ছিলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান প্রবীর মিত্র। আর ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিইউপ্রবীর মিত্রলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT