জনপদ

টাঙ্গাইলে আন্দোলনের সমর্থনে বিএন‌পিপন্থী আইনজী‌বীদের বি‌ক্ষোভ

বিএন‌পিপন্থী আইনজীবীরা টাঙ্গাইলে আন্দোলনরত. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে বিএন‌পিপন্থী আইনজীবীদের আন্দোলনের সমর্থনে নেতৃবৃন্দের পদযাত্রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বৈষম‌্যবি‌রোধী শিক্ষার্থী‌দের ডাকা অসহ‌যোগ আন্দোলন‌কে সমর্থন জা‌নি‌য়ে বি‌ক্ষোভ মি‌ছিল  ক‌রে‌ছে টাঙ্গাইলে বিএন‌পিপন্থী আইনজী‌বিরা। 
রোববার (৪ আগষ্ট) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে জাতীয়তাবাদী আইনজী‌বী ফোরামের উদ্যো‌গে আইনজী‌বীরা বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রে।
বি‌ক্ষোভ মি‌ছিল‌টি এড‌ভো‌কেট বার স‌মি‌তি থে‌কে শুরু হ‌য়ে কোর্ট চত্ত্বর, জেলা প্রশাসক কার্যালয়, পু‌লিশ সুপার কার্যাল‌য়ের সাম‌নে দি‌য়ে আবার বার স‌মি‌তির সাম‌নে গি‌য়ে শেষ হয়। প‌রে সং‌ক্ষিপ্ত আলোচনা করা হয়।
বক্তারা ব‌লেন,  প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ও মন্ত্রী প‌রিষ‌দের সদস‌্যদের  দ্রুত পদ‌ত‌্যাগ ক‌রে জুলুম নির্যাতন বন্ধ ক‌রে দে‌শের গণতন্ত্র ফি‌রি‌য়ে দি‌তে হ‌বে। এছাড়া আন্দোল‌নে পু‌লি‌শের গু‌লি‌তে যারা নিহত হ‌য়ে‌ছে সেইসব দোষী পু‌লি‌শ‌দের বিরু‌দ্ধে দ্রুত আইনগত ব‌্যবস্থা গ্রহ‌ণের দাবি জানান তারা।
এসময় বক্তব‌্য রাখেন, টাঙ্গাইল এড‌ভো‌কেট বার স‌মি‌তির সা‌বেক সভাপ‌তি এসএম ফা‌য়েজুর রহমান, গোলাম মোস্তফা ও মা‌য়েদুল ইসলাম শিশির প্রমুখ।
বিষয়:আইনজীবী টাঙ্গাইল বিএনপিপন্থী বিক্ষোভ-মিছিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…