চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রিয়তমা’ নিয়ে স্বস্তির খবর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ২২, জুন ২০২৩
বিনোদন
A A

ঈদুল আযহায় মুক্তির টার্গেট নিয়ে গেল মাসে শুটিং শুরু হয় সুপারস্টার শাকিব অভিনীত হিমেল আশরাফের ছবি ‘প্রিয়তমা’র! এতো কম সময়ে সবকিছু শেষ করতে পারবেন কিনা, এমন চ্যালেঞ্জ ছিলো পুরো টিমের! এ নিয়ে শাকিব ভক্তরা ছিলেন কিছুটা দুশ্চিন্তায়!

কিন্তু বুধবার (২১ জুন) ‘প্রিয়তমা’ নিয়ে আগ্রহীদের স্বস্তির খবর দিলেন শাকিব খান। টানা একমাস শুটিংয়ের মাধ্যমে শেষ হয়েছে ছবির শুটিং। গানের শুটিংয়ের মাধ্যমে ছবিটির পুরো শুটিং শেষ হয়েছে এদিন।

সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেন শাকিব খান। তিনি বলেন, আজকে শুটিংয়ের মাধ্যমে সম্পূর্ণ শুটিং শেষ হলো।

নির্মাতা হিমেল জানান, বুধবারই ছবিটির সেন্সর ছাড়পত্র পেয়েছে। তিনি বলেন, কোনো রকম কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছি। শুটিংয়ের পাশাপাশি সব শিল্পীদের ডাবিংও সম্পন্ন হয়েছে। বর্তমানে শেষ সময়ে পোস্ট প্রডাকশনের কাজ চলছে।

হিমেল আশরাফ বলেন, একটি গানের শুটিং শেষ হল বুধবার। গানটির জন্য শনিবার সেন্সর থেকে অনুমতি নেয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবো।

নির্মাণের শুরু থেকে আলোচনার তুঙ্গে আছে শাকিবের ‘প্রিয়তমা’। সর্বশেষ মঙ্গলবার ছবির একটি লুক প্রকাশিত হয়। যেখানে অভিনেতাকে দেখা যায় ৮০ বছরের এক বৃদ্ধের লুকে। শুধু শাকিবের ভক্ত কিংবা সমালোচকরা নয়, এই বৃদ্ধ লুকটি দেখে প্রশংসা সর্ব মহলে!

Reneta

আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের সিনেমা ‘প্রিয়তমা’। এর কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন ইধিকা পাল, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইধিকা পালইমেজএলিনা শাম্মীডনডাবিংপ্রিয়তমালিড বিনোদনশনিবারশহিদুজ্জামান সেলিমশাকিবশাকিব খানশিল্পীসিনেমাসেন্সরসেন্সর বোর্ডহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT