চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক চাহিদায় ফ্রান্স-ইতালিতে ‘প্রিয়তমা’র শো বাড়লো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৩
বিনোদন
A A

বাংলাদেশের পাশাপাশি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে চলছে সুপারস্টার শাকিব খান অভিনীত হিমেল আশরাফের ছবি ‘প্রিয়তমা’। সাফল্যের ধারাবাহিকতায় ফ্রান্সের প্যারিসের পর ইতালির ভেনিসেও ছবিটি প্রদর্শিত হচ্ছে। ইউরোপের এই দুই শহরে ছবিটি দারুণ সাড়া ফেলেছে বলে জানিয়েছেন নির্মাতা।

২ আগস্ট প্যারিসে মুক্তির পর গেল শনিবার বাংলাদেশ সময় রাতে ভেনিসের একটি থিয়েটারে ‘প্রিয়তমা’র শো প্রদর্শীত হয়। প্রথম শোতেই সেখানে বসবাসরত বাংলাদেশিরা প্রিয়তমাকে লুফে নেয়। দর্শকদের চাপে একটি শো বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এমনকি প্যারিস ও ভেনিসে দর্শকদের চাপে অফিসিয়ালি এই ছবিটি প্রদর্শিত হতে যাচ্ছে। ঢাকার আফতাবনগরের ইফতেখার ইমাজ দেড় বছর যাবৎ ইতালি থাকছেন। শনিবার রাতে তিনি ভেনিসের একটি থিয়েটারে ‘প্রিয়তমা’ দেখেছেন বলে জানালেন।

চ্যানেল আই অনলাইনকে ইমাজ বলেন, প্রথমে ভেবেছিলাম সেভাবে দর্শক হবে না। এজন্য আগে টিকেট সংগ্রহ করিনি। পরে থিয়েটারে গিয়ে দেখি প্রবাসী বাংলাদেশিদের অনেক ভিড়। টিকেট না পাওয়ায় বাড়তি মূল্য (ব্ল্যাক) দিয়ে টিকেট কেটে ‘প্রিয়তমা’ দেখেছি।

তিনি বলেন, অনেক দর্শক টিকেট না পেয়ে সিঁড়িতে বসে ‘প্রিয়তমা’ দেখেছেন। ছবি দেখে কেউ হতাশ হয়নি। এখানে দর্শকদের চাপে বুধবার নতুন শো বাড়ানো হয়েছে। বাংলা ছবির এখানে এত চাহিদা সেটা চোখে না দেখলে বিশ্বাস হতো না।

বাংলাদেশ থেকে ইউরোপের ফ্রান্স, ইতালিতে ‘প্রিয়তমা’ পরিবেশনা করছেন জাহিদ হাসান অভি। তিনি বলেন, অনেকদিন পর ফ্রান্স ও ইতালিতে বাংলা ছবি মুক্তি পেল। তাই প্রথমে ভেবেছিলাম দর্শক সেখানে আসবে কিনা! কিন্তু আনঅফিসিয়ালি সেখানে ‘প্রিয়তমা’ মুক্তির পর সেই সন্দেহ কেটে গেছে।

Reneta

তিনি জানান, প্যারিসে অগ্রিম তিনদিনের টিকেট অলরেডি সোল্ডআইউ। ভেনিসে প্রথম শোতে খুব ভালো সাড়া পাওয়া গেছে। আমরা শিগগির ফ্রান্স এবং ইতালির অন্য শহরে অফিসিয়াল রিলিজের ব্যবস্থা করছি, যা প্রক্রিয়াধীন।

জাহিদ হাসান অভি বলেন, শিগগিরই পর্তুগাল, নেদারল্যান্ড, লন্ডন, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিংগাপুরে প্রিয়তমা মুক্তি পাবে।

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’। বর্তমানে ষষ্ঠ সপ্তাহব্যাপী ছবিটি প্রদর্শিত হচ্ছে। ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় শাকিব ছাড়াও এতে অভিনয় করেন ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম, সহীদ উন নবী, ইমতু রাতিশ প্রমুখ।

ইতোমধ্যে বাংলা ছবির ইতিহাসে ব্যবসায়িক রেকর্ড গড়েছে শাকিব খানের ‘প্রিয়তমা’! ঈদে মুক্তি পাওয়া এই ছবি দিয়ে একমাসেই প্রায় ২৭ কোটির টাকার টিকিট বিক্রি হয়েছে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইধিকা পালইমতু রাতিশপ্যারিসপ্রিয়তমাভেনিসলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাকিব খানসহীদ উন নবীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT