চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০ লাখ বাজেটের সেই নাটক দেখে কী বলছেন দর্শক?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

বছর তিনেক আগে একটি গল্প আসে নির্মাতা প্রবীর রায় চৌধুরীর মাথায়। ভেবেছিলেন, এই গল্পে সিনেমা বানাবেন! কিন্তু ইদানিং নাটকের বাজেট বেশি হওয়ায় জোভান ও তটিনীকে সেই গল্পে ‘প্রিয় নামে ডেকো’ নামে একটি নাটক বানিয়েছেন নির্মাতা। গেল ঈদ উপলক্ষে নাটকটি মুক্তি পেয়েছে।

যৌথভাবে নাটকটির চিত্রনাট্য করেছেন আহমেদ তাওকীর এবং প্রবীর রায় চৌধুরী। দুই সপ্তাহ আগে ইউটিউবে আসা নাটকটি প্রায় ৬০ লাখ দর্শক দেখেছে, এবং দুই হাজারের কাছাকাছি দর্শক ‘প্রিয় নামে ডেকো’ দেখে মন্তব্য করেন।

হাসান ফারুক লিখেছেন, ঈদে অনেকগুলো নাটক নাটক দেখলাম। এরমধ্যে ‘প্রিয় নামে ডেকো’ অসম্ভব সুন্দর, যা ভাষায় ব্যাক্ষা করা যাবেনা। শাহাদত নামে এক দর্শক লিখেছেন, নাটকটি খুবই ভালো হয়েছে নাটকটা মনে রাখার মতন।

এই নাটক দেখে নিজের জীবনের মিল খুঁজে পেয়েছেন সাফী নামে একজন দর্শক। তিনি লিখেছেন,“নাটকে আমার জীবনের সাথে অনেক মিল। আমার স্ত্রীকে বলতে চাই, বিয়ের পর থেকে হয়তো আমাকে স্বামী হিসাবে মেনে নিতে পারোনি, কখনো মন থেকে ভালোবাসনি, জানি সে এসে যেদিন তোমাকে ডাকবে সেদিন তুমি চলে যাবা। যেও আমি বাধা দেবো না। তবে মনে রেখো আমৃত্যু তোমাকেই ভালোবেসে যাবো।”

শর্মীলা নামে আরেক দর্শক লিখেছেন, ‘প্রিয় নামে ডেকো’ নাটকটি সবদিক থেকে ভালো লাগলো। দুষ্টুমি ভালোবাসা কষ্ট এবং শেষ পর্যন্ত দুজনের ভালোবাসা পূর্ণতা। খুব খুব ধন্যবাদ এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। জোভান-তটিনী তাদের দুজনের জুটিটা খুব সুন্দর লাগে।

গেল ঈদে বহু নাটকের ভিড়ে ‘প্রিয় নামে ডেকো’ প্রসঙ্গে প্রবীর রায় চৌধুর বলেন, অনেক নাটকের ভিড়ে এই কাজটি নিয়েও দর্শক কথা বলছেন দেখে সত্যিই ভালো লাগছে। আমি সবসময় এই জেনারেশনের গল্প বলি। সেখান থেকে এবার এই নাটকের মাধ্যমে কিছুটা আগের জেনারেশনের গল্প বলেছি। শুরুটা সন্দিহান ছিলাম মানুষ পছন্দ করবে কিনা। কিন্তু রিলিজের পর দর্শকরাই সেই ভয় কাটিয়ে পছন্দের তালিকায় রেখেছেন।

Reneta

আহমেদ তাওকীর বলেন, দর্শকদের গঠনমূলক মন্তব্য এবং গল্প ও লেখা যদি দর্শকদের আনন্দিত করে থাকে এবং তাদের মনের মধ্যে ভাবনার সৃষ্টি হয়, একজন লেখক হিসেবে প্রাপ্তি বা স্বার্থকতা হিসেবে দেখি। ‘প্রিয় নামে ডেকো’ থেকে দর্শক যে রেসপন্স দিচ্ছে সেটা পরবর্তী কাজের অনুপ্রেরণা পাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহমেদ তাওকীরজোভানতটিনীনাটকপ্রবীর রায় চৌধুরীপ্রিয় নামে ডেকোলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT