বিনোদন

বিয়ে করছেন প্রীতম-শাহতাজ

প্রীতম-শাহতাজের বিয়ের ছবি, দুজনের হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রীতম ও শাহতাজের বিয়ের সময়ের ছবি, তারা একসঙ্গে বসে হাসছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিয়ে করছেন গায়ক সংগীত পরিচালক প্রীতম হাসান ও মডেল শাহতাজ মুনিরা হাশেম। দুজনের প্রেম ও পছন্দকে প্রাধান্য দিয়ে পারিবারিকভাবে তাদের বিয়ে হতে যাচ্ছে।

বৃহস্পতিবার রাতে চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন শাহতাজের মা শাহিনা খন্দকার।

তিনি বলেন, প্রীতম-শাহতাজের বিয়ে হতে যাচ্ছে। এর বেশি এখন জানাতে চাচ্ছি না। কবে বিয়ে সেটা তারা শিগগিরই জানাবেন।

এদিকে প্রীতম ও শাহতাজের দুজনের মেহেদী পরা কিছু ছবি দেখা যাচ্ছে অন্তর্জালে। জানা গেছে, বৃহস্পতিবার তাদের মেহেদী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শাহতাজের মা জানান, তেমন কিছু না। সেটি ছিল দুই পরিবারের গেটটুগেদার।

তবে প্রীতম ও শাহতাজের ঘনিষ্ঠজনদের সাথে যোগাযোগ করলে জানা যায়, শুক্রবার সিলেটের একটি হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

বিষয়:গান প্রীতম শেহতাজ সংগীত সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…