চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার থেকে বিশ্বব্যাপী ১৫০ হলে ‘প্রিয়তমা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৩
বিনোদন
A A

এই সময়ের বাংলাদেশের আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’ মুক্তি পাচ্ছে কানাডা ও আমেরিকায়! এ খবর পুরনো। নতুন খবর হলো, ৭ জুলাই থেকে সেখানকার ৪২টি থিয়েটারে দর্শক উপভোগ করতে পারবেন ঢাকাই সুপারস্টার শাকিব খান অভিনীত হিমেল আশরাফের এই ছবিটি! 

খবরটি জানিয়েছেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট অলিউল্লাহ সজীব। তিনি বলেছেন, অফপিক বা সাধারণ সময়ে এই সংখ্যা ১৪২ এর সমান!

খবরটি সোশাল মিডিয়ায় থিয়েটার লিস্ট শেয়ার করে আমেরিকা ও কানাডার দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন পরিচালক হিমেল আশরাফ, প্রযোজক আরশাদ আদনান ও সিনেমার প্রধান অভিনেতা শাকিব খান।

৭ জুলাই থেকে সপ্তাহজুড়ে আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস চেইনে আঠারটি স্টেট এর সাইত্রিশটি থিয়েটারে চলবে ‘প্রিয়তমা’।

স্টেটগুলো হলো নিউ ইয়র্ক, নিউ জার্সি. পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড, ওহাইও. নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, মিশিগান, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি, এলাবামা, ওকলাহোমা, কলোরাডো, অ্যারিজোনা, নেভাদা এবং ক্যালিফোর্নিয়া ।

একই দিন থেকে পুরো সপ্তাহ জুড়ে কানাডার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট এর চেইনে চারটি প্রভিন্স অন্টারিও, ম্যানিটোবা, অ্যালবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া এর ৫টি থিয়েটারে থাকছে ‘প্রিয়তমা’।

Reneta

‘স্বপ্ন স্কেয়ারক্রো’র পরিবেশনায় ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত হিমেল আশরাফ এর সিনেমা ‘প্রিয়তমা’র আকর্ষণ বাংলাদেশের সবচেয়ে বড় তারকা শাকিব খান এবং ভারতের ইধিকা পাল।

ঈশ্বর, ও প্রিয়তমা গানগুলোর সাথে শাকিব খান এর বৃদ্ধ লুক সিনেমার প্রতি দর্শককে আকৃষ্ট করেছে। বাংলাদেশে মুক্তির পর ইতোমধ্যেই ব্লকবাস্টারের পথে ছুটছে ‘প্রিয়তমা’।

দ্বিতীয় সপ্তাহে হল বেড়ে ১০৮টি হয়েছে। বাংলাদেশ, কানাডা ও আমেরিকা মিলিয়ে এ সপ্তাহে বিশ্বব্যাপী ১৫০টি হলে চলছে ঈদের সবচেয়ে আলোচিত সিনেমাটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইধিকা পালঈদের সিনেমাপ্রিয়তমালিড বিনোদনশাকিব খানসিনেমাহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT